ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫২৪

ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ। ছবি: সংগৃহীত

ভেজালবিরোধী অভিযান আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, সিটি করপোরেশন এবং মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা অংশ নেন। সভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করা হবে। কমিটিকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দ্রুত সমাধানযোগ্য সমস্যা, দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সভায় কর্মকর্তারা জেলা পর্যায়ে জনবল সংকট, আধুনিক পরীক্ষাগারের অভাব, প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এবং প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা আরও বাড়ানোর দাবিও জানানো হয়।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সমস্যার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে এবং আন্তরিকভাবে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের দায়িত্বশীল আচরণও নিরাপদ খাদ্য ব্যবস্থা ও পরিচ্ছন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণ হিসেবে তিনি রাজধানীর গুলশান লেকে আবর্জনা ফেলার প্রবণতার কথা উল্লেখ করে পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমিটির সুপারিশ বাস্তবায়ন হলে ভেজালবিরোধী অভিযান আরও কার্যকর হবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রচেষ্টা নতুন গতি পাবে।

জনপ্রিয় সংবাদ

ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : ০৯:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

ভেজালবিরোধী অভিযান আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, সিটি করপোরেশন এবং মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা অংশ নেন। সভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন  তারেক রহমানের মালয়েশিয়া সফর: প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাত্রা

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের কমিটি গঠন করা হবে। কমিটিকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দ্রুত সমাধানযোগ্য সমস্যা, দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সভায় কর্মকর্তারা জেলা পর্যায়ে জনবল সংকট, আধুনিক পরীক্ষাগারের অভাব, প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি এবং প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা আরও বাড়ানোর দাবিও জানানো হয়।

আরও পড়ুন  বাজেটে দাম কমতে ও বাড়তে পারে যেসব পণ্য

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সমস্যার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে এবং আন্তরিকভাবে কাজ করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের দায়িত্বশীল আচরণও নিরাপদ খাদ্য ব্যবস্থা ও পরিচ্ছন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণ হিসেবে তিনি রাজধানীর গুলশান লেকে আবর্জনা ফেলার প্রবণতার কথা উল্লেখ করে পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন  আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়