ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের এলএনজি বাজারে এবার রাশিয়ার আগ্রহ, সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন Logo তিন মাসেও বোর্ড নেই, কমছে আমানত, ইসলামী ব্যাংকের সামনে বড় সংকট Logo জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের Logo ট্রাম্প-শির বৈঠকে বাণিজ্য, এআই ও বিরল খনিজ নিয়ে আলোচনা Logo ঢাবিতে অপ্রতিম-আজমুল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল Logo চন্দনাইশে বসতভিটার বিরোধ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo ওয়ান হেলথ: পরিবেশ-জনস্বাস্থ্য সমন্বয়ে মন্ত্রীর বার্তা Logo ট্রাম্পের হামলা বাতিলের পরই গুরুত্বপূর্ণ কাহবুব অঞ্চল নিয়ন্ত্রণে তীব্র অভিযান হুতিদের Logo ভালভের্দের চোটে রিয়ালের বড় ধাক্কা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, আলোচনায় নতুন সম্ভাবনা

মালয়েশিয়ায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় গার্ড অব অনার গ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় সরকারি সফরের প্রথম দিনেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান পুত্রজায়ায় অবস্থিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছান। সেখানে তাঁদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে উভয় দেশের প্রধানমন্ত্রীরা নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান পেরদানা পুত্রা ভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সফরকে ঘিরে পুত্রজায়া এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।

বর্তমান সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠক ও আলোচনার মাধ্যমে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। সফরের পরবর্তী কর্মসূচিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও আনুষ্ঠানিকতা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলএনজি বাজারে এবার রাশিয়ার আগ্রহ, সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা, আলোচনায় নতুন সম্ভাবনা

Update Time : ১০:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় সরকারি সফরের প্রথম দিনেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান পুত্রজায়ায় অবস্থিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছান। সেখানে তাঁদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

আরও পড়ুন  রাজধানীতে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে উভয় দেশের প্রধানমন্ত্রীরা নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান পেরদানা পুত্রা ভবনের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন  রূপপুরে জ্বালানি লোডিং শুরু ২৮ এপ্রিল, আগস্টে গ্রিডে বিদ্যুৎ

সফরকে ঘিরে পুত্রজায়া এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানানো হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করে।

বর্তমান সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠক ও আলোচনার মাধ্যমে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। সফরের পরবর্তী কর্মসূচিতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও আনুষ্ঠানিকতা রয়েছে।

আরও পড়ুন  বায়ু ও শব্দদূষণ কমাতে নতুন নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী