ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপ ফাইনাল বিশ্রাম সুবিধা: আর্জেন্টিনা কি ইতিহাসের চাপে? Logo বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন Logo সৌদি ইস্যুতে ইরানকে কড়া বার্তা দিল পাকিস্তান Logo সয়াবিন নয়, সরিষার তেল কি সত্যিই স্বাস্থ্যকর? জানুন সত্য Logo বায়ু ও শব্দদূষণ কমাতে নতুন নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী Logo প্রেমের টানে চীনা নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায়, ধর্মান্তরিত হয়ে করলেন বিয়ে Logo এমিলিয়ানো মার্তিনেজ: অবিশ্বাস্য ত্যাগে খেলছেন বিশ্বকাপ ফাইনাল Logo ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ গৃহবধূ, ৩০ ঘণ্টা পর মিলল মরদেহ Logo চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, আহত ১ Logo কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, জাল টাকাসহ গ্রেপ্তার ৩

বায়ু ও শব্দদূষণ কমাতে নতুন নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৫০৩

পরিবেশ দূষণবিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত

দেশে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দূষণ কমাতে ইটভাটা নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং অতিরিক্ত হর্ন ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে রাজধানীর শব্দদূষণ নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে হর্ন ট্র্যাকিংয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে ঢাকার অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যানবাহন চলাচল আরও শৃঙ্খলিত হবে এবং পরিবেশ দূষণ কমাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনাল বিশ্রাম সুবিধা: আর্জেন্টিনা কি ইতিহাসের চাপে?

বায়ু ও শব্দদূষণ কমাতে নতুন নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Update Time : ১১:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দেশে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দূষণ কমাতে ইটভাটা নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং অতিরিক্ত হর্ন ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  পোশাক শ্রমিকের মৃত্যু নিয়ে গাজীপুরে চরম উত্তেজনা ও সড়ক অবরোধ

বৈঠকে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে রাজধানীর শব্দদূষণ নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে হর্ন ট্র্যাকিংয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে ঢাকার অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যানবাহন চলাচল আরও শৃঙ্খলিত হবে এবং পরিবেশ দূষণ কমাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন  বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত: প্রধান রুটে ইলেকট্রিক ট্রেন চালাবে সরকার