প্রাণ গ্রুপের ডেইলি শপিং আউটলেটের জন্য ‘আউটলেট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে আবেদন করার শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
পদের বিবরণ
- পদের নাম: আউটলেট ম্যানেজার (ডেইলি শপিং)
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: আউটলেট
- প্রার্থী: নারী ও পুরুষ
- বয়স: ন্যূনতম ২২ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে আউটলেটের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
যেসব সুবিধা পাবেন
নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।
এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।



























