ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের এলএনজি বাজারে এবার রাশিয়ার আগ্রহ, সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন Logo তিন মাসেও বোর্ড নেই, কমছে আমানত, ইসলামী ব্যাংকের সামনে বড় সংকট Logo জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের Logo ট্রাম্প-শির বৈঠকে বাণিজ্য, এআই ও বিরল খনিজ নিয়ে আলোচনা Logo ঢাবিতে অপ্রতিম-আজমুল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল Logo চন্দনাইশে বসতভিটার বিরোধ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo ওয়ান হেলথ: পরিবেশ-জনস্বাস্থ্য সমন্বয়ে মন্ত্রীর বার্তা Logo ট্রাম্পের হামলা বাতিলের পরই গুরুত্বপূর্ণ কাহবুব অঞ্চল নিয়ন্ত্রণে তীব্র অভিযান হুতিদের Logo ভালভের্দের চোটে রিয়ালের বড় ধাক্কা

ঢাবিতে অপ্রতিম-আজমুল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৪

অপ্রতিম ও আজমুল হত্যার বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল 9ছবি: সংগৃহীত)

কুমিল্লার কিশোর ইশহায়াত শাহরিয়ার অপ্রতিম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। পাশাপাশি ঢাকার খিলগাঁওয়ে নবম শ্রেণির তিন শিক্ষার্থীকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়। পরে ভিসি চত্বর, মল চত্বর ও শ্যাডো এলাকা ঘুরে মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র জোটের নেতারা হত্যাকাণ্ডের বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় দফতর সম্পাদক তৈয়ব ইসলাম বলেন, দেশে মানুষ ও শিশু হত্যার ঘটনা ঘটলেও রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে তারা মনে করছেন। তার অভিযোগ, হত্যাকাণ্ড, গুম ও সন্ত্রাসের সঙ্গে জড়িত অনেকেই আইনের আওতায় না আসায় বিচারহীনতার পরিবেশ তৈরি হয়েছে।

তৈয়ব ইসলাম আরও বলেন, মানুষের স্বাভাবিক মৃত্যু ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতি পরিবর্তনে রাষ্ট্রীয় নিপীড়নের কাঠামো ভাঙার আহ্বান জানান এই ছাত্রনেতা।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি শুভাশীষ চাকমা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন। তিনি বলেন, সন্ত্রাস, অপহরণ ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শুভাশীষ চাকমার বক্তব্য, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত না হওয়ায় সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। অপ্রতিম ও আজমুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান মিছিলকারীরা।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের এলএনজি বাজারে এবার রাশিয়ার আগ্রহ, সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন

ঢাবিতে অপ্রতিম-আজমুল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল

Update Time : ১০:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লার কিশোর ইশহায়াত শাহরিয়ার অপ্রতিম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। পাশাপাশি ঢাকার খিলগাঁওয়ে নবম শ্রেণির তিন শিক্ষার্থীকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়। পরে ভিসি চত্বর, মল চত্বর ও শ্যাডো এলাকা ঘুরে মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র জোটের নেতারা হত্যাকাণ্ডের বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

আরও পড়ুন  ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় দফতর সম্পাদক তৈয়ব ইসলাম বলেন, দেশে মানুষ ও শিশু হত্যার ঘটনা ঘটলেও রাষ্ট্র যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে তারা মনে করছেন। তার অভিযোগ, হত্যাকাণ্ড, গুম ও সন্ত্রাসের সঙ্গে জড়িত অনেকেই আইনের আওতায় না আসায় বিচারহীনতার পরিবেশ তৈরি হয়েছে।

তৈয়ব ইসলাম আরও বলেন, মানুষের স্বাভাবিক মৃত্যু ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতি পরিবর্তনে রাষ্ট্রীয় নিপীড়নের কাঠামো ভাঙার আহ্বান জানান এই ছাত্রনেতা।

আরও পড়ুন  বিবাহবন্ধনে ঢাবি ছাত্রনেতা সাদিক কায়েম, শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহসভাপতি শুভাশীষ চাকমা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন। তিনি বলেন, সন্ত্রাস, অপহরণ ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শুভাশীষ চাকমার বক্তব্য, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত না হওয়ায় সমাজে মানবিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। অপ্রতিম ও আজমুল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান মিছিলকারীরা।

আরও পড়ুন  ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে