ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২৪ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু Logo কেপ ভার্দের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের আশাবাদী প্রতিবেদন Logo বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর প্রথম সেমিফাইনালে এমবাপ্পের ফ্রান্স ও ইয়ামালের স্পেন মুখোমুখি হচ্ছে Logo নকলায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ কর্মী গ্রেপ্তার Logo জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে : সারজিস আলম Logo এয়ার ফ্রায়ারে রান্না কি পুষ্টিগুণ বজায় রাখে? জানুন সত্য Logo থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচি: ওয়ান ব্যাংকের শক্তিশালী উদ্যোগে রক্তদান অভিযান Logo বন্যায় ৫৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ Logo টি-টোয়েন্টিতে ভালো কিছু করার প্রত্যয় মোসাদ্দেকের Logo ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমলকি? জানুন আরও ৮ স্বাস্থ্য উপকারিতা

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫৫০

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা। ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে বুধবার সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত ঘোষণা করেন। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, শোক প্রস্তাবটি কাতার সরকার ও ঢাকাস্থ কাতার দূতাবাসে পাঠানো হবে। এছাড়া কাতারের আমির, রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি সংহতি জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফরে যাচ্ছে।

এর আগে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শোকবার্তা পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তায় তিনি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের সরকার, রাজপরিবার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

Update Time : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ উপলক্ষে বুধবার সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কণ্ঠভোটে প্রস্তাবটি গৃহীত ঘোষণা করেন। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত, দায় স্বীকার ইসরায়েলের

সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, শোক প্রস্তাবটি কাতার সরকার ও ঢাকাস্থ কাতার দূতাবাসে পাঠানো হবে। এছাড়া কাতারের আমির, রাজপরিবার ও দেশটির জনগণের প্রতি সংহতি জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফরে যাচ্ছে।

এর আগে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শোকবার্তা পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তায় তিনি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের সরকার, রাজপরিবার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আরও পড়ুন  ইরান ইস্যুতে আরব লিগের জরুরি বৈঠক, কাতারের উদ্বেগ প্রকাশ