ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মন ও শরীরের যত্নে প্রতিদিন ২০ মিনিট সময় দিন প্রকৃতিকে Logo কচু খেলে গলা ধরে কেন জানুন পুষ্টিগুণ ও সতর্কতার কারণ Logo অপ্রয়োজনীয় ভেবে ফেলে দিচ্ছেন রূপচর্চায় কাজে লাগা এই উপাদানগুলো Logo দামি স্কিনকেয়ার ছাড়াই সুন্দর ত্বক আর ঝলমলে চুলের সহজ উপায় Logo ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ , সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস Logo ওজন নিয়ন্ত্রণে স্ন্যাকস খাওয়ার সেরা সময় জানুন Logo চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি সহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার Logo চন্দনাইশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার Logo সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি Logo আশা ভোঁসলেকে নিয়ে চমক, একসঙ্গে আমির-শাহরুখ-সালমান

সেমিফাইনালে চুয়ামেনিকে ফিরে পেল ফ্রান্স

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০১:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৬৭

চুয়ামেনির ফেরায় শক্তিশালী ফ্রান্স। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় সুখবর পেয়েছে ফরাসিরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। তার ফেরায় আরও শক্তিশালী হয়েছে ফ্রান্সের মাঝমাঠ।

ঊরুর চোটের কারণে আগের ম্যাচগুলোতে মাঠের বাইরে ছিলেন চুয়ামেনি। তবে সেমিফাইনালের আগে পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন তিনি। মানু কোনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এই রিয়াল তারকা। মাঝমাঠে তার সঙ্গী হিসেবে থাকছেন আদ্রিয়েঁ রাবিও।

আক্রমণভাগেও পরিবর্তন এনেছে ফ্রান্স। দেজিরে দুয়ের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ব্র্যাডলি বার্কোলা। তার সঙ্গে আক্রমণে থাকছেন উসমান দেম্বেলে, মিকায়েল অলিজ এবং দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

স্পেনের বিপক্ষে এই সেমিফাইনাল জিততে পারলে ফাইনালের টিকিট নিশ্চিত হবে ফ্রান্সের। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে উঠতে দুই দলই মাঠে নামবে নিজেদের সেরাটা দিয়ে।

স্পেনের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশে গোলবার সামলাবেন মাইক মেনিওঁ। রক্ষণভাগে থাকছেন জুলস কুন্দে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা ও লুকাস দিনিয়ে। মাঝমাঠে খেলবেন আদ্রিয়েঁ রাবিও ও অরেলিয়েঁ চুয়ামেনি।

আক্রমণভাগে উসমান দেম্বেলে, মিকায়েল অলিজ, ব্র্যাডলি বার্কোলা এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মাঠে নামবে ফ্রান্স। তারকাখচিত এই একাদশ নিয়ে স্পেনের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিতে চায় বর্তমান শক্তিশালী দলটি।

জনপ্রিয় সংবাদ

মন ও শরীরের যত্নে প্রতিদিন ২০ মিনিট সময় দিন প্রকৃতিকে

সেমিফাইনালে চুয়ামেনিকে ফিরে পেল ফ্রান্স

Update Time : ০১:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় সুখবর পেয়েছে ফরাসিরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। তার ফেরায় আরও শক্তিশালী হয়েছে ফ্রান্সের মাঝমাঠ।

ঊরুর চোটের কারণে আগের ম্যাচগুলোতে মাঠের বাইরে ছিলেন চুয়ামেনি। তবে সেমিফাইনালের আগে পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন তিনি। মানু কোনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এই রিয়াল তারকা। মাঝমাঠে তার সঙ্গী হিসেবে থাকছেন আদ্রিয়েঁ রাবিও।

আরও পড়ুন  জব্বারের বলীখেলায় বাঘা শরীফের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন! রানারআপ রাশেদ

আক্রমণভাগেও পরিবর্তন এনেছে ফ্রান্স। দেজিরে দুয়ের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ব্র্যাডলি বার্কোলা। তার সঙ্গে আক্রমণে থাকছেন উসমান দেম্বেলে, মিকায়েল অলিজ এবং দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

স্পেনের বিপক্ষে এই সেমিফাইনাল জিততে পারলে ফাইনালের টিকিট নিশ্চিত হবে ফ্রান্সের। যেখানে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে উঠতে দুই দলই মাঠে নামবে নিজেদের সেরাটা দিয়ে।

আরও পড়ুন  এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি শেষ আটে বাংলাদেশ

স্পেনের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশে গোলবার সামলাবেন মাইক মেনিওঁ। রক্ষণভাগে থাকছেন জুলস কুন্দে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা ও লুকাস দিনিয়ে। মাঝমাঠে খেলবেন আদ্রিয়েঁ রাবিও ও অরেলিয়েঁ চুয়ামেনি।

আক্রমণভাগে উসমান দেম্বেলে, মিকায়েল অলিজ, ব্র্যাডলি বার্কোলা এবং কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে মাঠে নামবে ফ্রান্স। তারকাখচিত এই একাদশ নিয়ে স্পেনের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিতে চায় বর্তমান শক্তিশালী দলটি।

আরও পড়ুন  ম্যাচে প্রেমিকাকে মেসেজ, ১ লাখ রুপি জরিমানা ক্রিকেটারকে