ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রকাশ হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি নাহিদ ও সাধারণ সম্পাদক জাকারিয়া খান Logo বিষমুক্ত কৃষির ৫ উদ্যোগ, পেঁয়াজ বীজ উৎপাদনে নতুন দৃষ্টান্ত Logo এয়ারপ্লেন মোডের ৭ কার্যকর ব্যবহার, জানলে অবাক হবেন Logo কেশবপুর-পাঁজিয়া সড়ক যেন মৃত্যুফাঁদ Logo বিমানবন্দরে ৯৭ লাখ টাকার বিদেশি পণ্য জব্দ Logo চিঠির অমলিন স্মৃতি কেন আজও মানুষের মনে বেঁচে আছে Logo সরকারের ছয় মাসে তিন বড় ঝুঁকি, সামনে বাড়ছে শঙ্কা Logo শিক্ষানবিশে নতুন সুযোগ, আয় ও দক্ষতা বাড়বে ৬ মাসেই Logo আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা, চ্যাট হবে আরও আকর্ষণীয় Logo প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ, কত টাকা পাবেন শিক্ষার্থীরা?

এলডিসি উত্তরণে জাতিসংঘের সহযোগিতা চাইলেন তিতুমীর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ৫৫০

জাতিসংঘে সহযোগিতা চাইলেন উপদেষ্টা তিতুমীর। ছবি: সংগৃহীত

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (১৪ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ড. তিতুমীর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহুয়া, ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব ও আন্ডার সেক্রেটারি জেনারেল আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ব্যুরোর আঞ্চলিক পরিচালক কান্নি উইথারাজার সঙ্গে আলোচনা করেন।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগের প্রধান লি জুনহুয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর অনুরোধের বিষয়টি তুলে ধরেন ড. তিতুমীর। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি কার্যকর করা এবং টেকসই উত্তরণ নিশ্চিত করতেই এ সময় বৃদ্ধির প্রয়োজন।

এ সময় লি জুনহুয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়াকে সফল ও টেকসই করতে জাতিসংঘ ঘনিষ্ঠভাবে কাজ করবে।

ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানার সঙ্গে বৈঠকে ড. তিতুমীর সরকারের সংস্কার কার্যক্রম, জবাবদিহিমূলক সুশাসন এবং জনকল্যাণমূলক উন্নয়ন পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন। তিনি সরকারের ৩ আর (রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর এক্সিলারেশন) কৌশলের বিষয়টিও তুলে ধরেন।

ড. তিতুমীর বলেন, এই কৌশল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা বাংলাদেশের এলডিসি উত্তরণ, আঞ্চলিক সংযোগ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ইউএন-এসক্যাপের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অন্যদিকে, ইউএনডিপির আঞ্চলিক পরিচালক কান্নি উইথারাজার সঙ্গে বৈঠকে গণতান্ত্রিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং টেকসই উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন ড. তিতুমীর। জবাবে কান্নি উইথারাজা এসব ক্ষেত্রে বাংলাদেশকে ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

জনপ্রিয় সংবাদ

প্রকাশ হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি নাহিদ ও সাধারণ সম্পাদক জাকারিয়া খান

এলডিসি উত্তরণে জাতিসংঘের সহযোগিতা চাইলেন তিতুমীর

Update Time : ০২:০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের টেকসই ও নির্বিঘ্ন উত্তরণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (১৪ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ড. তিতুমীর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুনহুয়া, ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব ও আন্ডার সেক্রেটারি জেনারেল আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ব্যুরোর আঞ্চলিক পরিচালক কান্নি উইথারাজার সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুন  সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল বাংলালিংক

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক বিভাগের প্রধান লি জুনহুয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর অনুরোধের বিষয়টি তুলে ধরেন ড. তিতুমীর। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি কার্যকর করা এবং টেকসই উত্তরণ নিশ্চিত করতেই এ সময় বৃদ্ধির প্রয়োজন।

এ সময় লি জুনহুয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়াকে সফল ও টেকসই করতে জাতিসংঘ ঘনিষ্ঠভাবে কাজ করবে।

আরও পড়ুন  আদালত ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা সুপ্রিম কোর্টের

ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানার সঙ্গে বৈঠকে ড. তিতুমীর সরকারের সংস্কার কার্যক্রম, জবাবদিহিমূলক সুশাসন এবং জনকল্যাণমূলক উন্নয়ন পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন। তিনি সরকারের ৩ আর (রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর এক্সিলারেশন) কৌশলের বিষয়টিও তুলে ধরেন।

ড. তিতুমীর বলেন, এই কৌশল দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা বাংলাদেশের এলডিসি উত্তরণ, আঞ্চলিক সংযোগ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ইউএন-এসক্যাপের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আরও পড়ুন  হঠাৎ বড় সিদ্ধান্ত, প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’