ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা সুপ্রিম কোর্টের

ছবি- সংগ্রহীতসুপ্রিম কোর্ট দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের নতুন সময়সূচি নির্ধারণ করেছে

দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনার ভিত্তিতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই নির্দেশনা প্রকাশ করেন। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

এছাড়া আদালত সংশ্লিষ্ট অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিদিন দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্রবার ও শনিবার নির্ধারিত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আদালত ও অফিসের নতুন সময়সূচি ঘোষণা সুপ্রিম কোর্টের

Update Time : ১০:১৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনার ভিত্তিতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই নির্দেশনা প্রকাশ করেন। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন  হাসান নাসিম কারাগারে: চিফ হুইপকে নিয়ে অপপ্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগ

এছাড়া আদালত সংশ্লিষ্ট অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিদিন দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটি আগের মতোই শুক্রবার ও শনিবার নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন  মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট