ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ Logo অ্যান্ডি বার্নহামই হতে চলেছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী! Logo ওমান উপকূলে তেল ছড়িয়ে পড়া, স্যাটেলাইটে মিলল দূষণের আলামত Logo মেক্সিকোতে ৭.৩ মাত্রার ভূমিকম্প: উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি Logo বর্ষার স্কিনকেয়ারে ৫ ভুল, ত্বক ভালো রাখতে জানুন উপায় Logo বয়ফ্রেন্ড বব হেয়ারকাটে মুগ্ধ জেন-জি ও মিলেনিয়ালরা Logo চীনা নাগরিকদের নিরাপত্তায় শাহবাজের আশ্বাস Logo মেসির নবম ব্যালন ডি’অর জয়ের পথে কী বলছে নিয়ম? Logo স্কালোনির আর্জেন্টিনাকে হারাতে পারেনি ইউরোপ, স্পেন কি পারবে? Logo শেখ হাসিনা প্রত্যর্পণ নিয়ে ভারতের নতুন বক্তব্য

চীনা নাগরিকদের নিরাপত্তায় শাহবাজের আশ্বাস

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫৩১

চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে বক্তব্য দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে পাকিস্তান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তান-চীন ফার্মাসিউটিক্যাল অ্যান্ড হেলথকেয়ার বি-টু-বি ইনভেস্টমেন্ট কনফারেন্সে তিনি বলেন, পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাদের নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি রাখা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, সম্মেলনে পাকিস্তান ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্যসেবা, বায়োটেকনোলজি এবং ওষুধশিল্প খাতে একাধিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। এসব চুক্তির মোট মূল্য প্রায় ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। তাঁর মতে, এই বিনিয়োগ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং ওষুধশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

শাহবাজ শরিফের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন সম্প্রতি বেলুচিস্তানে চীন পরিচালিত সাইন্দাক তামা ও স্বর্ণখনির নিরাপত্তা আরও জোরদার করার ঘোষণা দেয় পাকিস্তান সরকার। সাম্প্রতিক বছরগুলোতে দাসু জলবিদ্যুৎ প্রকল্প, করাচি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্থানে সন্ত্রাসী হামলায় একাধিক চীনা নাগরিক নিহত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এসব চুক্তি বাস্তবায়নের মাধ্যমে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ২.০ নতুন গতি পাবে। তিনি চীনকে পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, সিপিইসি প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে জীবনরক্ষাকারী ওষুধ, ভ্যাকসিন, গবেষণা এবং রপ্তানি খাতে পাকিস্তান আরও এগিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি ওমান এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয়শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ

চীনা নাগরিকদের নিরাপত্তায় শাহবাজের আশ্বাস

Update Time : ১০:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে পাকিস্তান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তান-চীন ফার্মাসিউটিক্যাল অ্যান্ড হেলথকেয়ার বি-টু-বি ইনভেস্টমেন্ট কনফারেন্সে তিনি বলেন, পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তাদের নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি রাখা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন  নেইমারের ফিটনেস আপডেট নিয়ে আনচেলত্তির অবিশ্বাস্য ও বিস্ফোরক ঘোষণা

প্রধানমন্ত্রী জানান, সম্মেলনে পাকিস্তান ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্যসেবা, বায়োটেকনোলজি এবং ওষুধশিল্প খাতে একাধিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর হয়েছে। এসব চুক্তির মোট মূল্য প্রায় ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। তাঁর মতে, এই বিনিয়োগ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং ওষুধশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

শাহবাজ শরিফের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন সম্প্রতি বেলুচিস্তানে চীন পরিচালিত সাইন্দাক তামা ও স্বর্ণখনির নিরাপত্তা আরও জোরদার করার ঘোষণা দেয় পাকিস্তান সরকার। সাম্প্রতিক বছরগুলোতে দাসু জলবিদ্যুৎ প্রকল্প, করাচি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্থানে সন্ত্রাসী হামলায় একাধিক চীনা নাগরিক নিহত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

আরও পড়ুন  চীন-রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু ৬ জুলাই

প্রধানমন্ত্রী বলেন, এসব চুক্তি বাস্তবায়নের মাধ্যমে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ২.০ নতুন গতি পাবে। তিনি চীনকে পাকিস্তানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, সিপিইসি প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে জীবনরক্ষাকারী ওষুধ, ভ্যাকসিন, গবেষণা এবং রপ্তানি খাতে পাকিস্তান আরও এগিয়ে যাবে।

আরও পড়ুন  ইরানে টানা ৬ষ্ঠ রাত মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের