ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

এইচ-৪ ভিসায় কাজের অনুমতি বাতিলের পথে যুক্তরাষ্ট্র

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০০

এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি বাতিলের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি বাতিলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে কর্মরত হাজারো এইচ-৪ ভিসাধারী স্বামী বা স্ত্রী চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রক কার্যসূচিতে এ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি কবে প্রকাশ করা হবে, সে বিষয়েও কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু এইচ-৪ ভিসাধারী স্বামী বা স্ত্রীকে কর্মসংস্থানের অনুমতি পাওয়ার যোগ্যতা থেকে বাদ দেওয়া হতে পারে। এর মাধ্যমে ২০১৫ সালের একটি বিধি বাতিল করে আগের নীতি ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে নির্দিষ্ট শর্ত পূরণকারী এইচ-৪ ভিসাধারীরা ইএডি পেলে বৈধভাবে কাজ করতে পারেন।

এইচ-৪ ভিসা মূলত এইচ-১বি ভিসাধারীদের নির্ভরশীল স্বামী, স্ত্রী ও সন্তানদের যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দেয়। তবে ভিসাটি নিজে কর্মসংস্থানভিত্তিক নয়। নির্দিষ্ট শর্ত পূরণকারী স্বামী বা স্ত্রী আলাদা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি) পেলে কাজের অনুমতি পান।

এখনই এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি বাতিল হচ্ছে না। নিয়ম পরিবর্তনের আগে ডিএইচএসকে ফেডারেল রেজিস্ট্রারে প্রস্তাব প্রকাশ করতে হবে এবং এরপর জনসাধারণের মতামত নেওয়া হবে। চূড়ান্ত বিধি জারি না হওয়া পর্যন্ত বৈধ ইএডি থাকা ব্যক্তিরা বর্তমান নিয়মে কাজ চালিয়ে যেতে পারবেন।

এর আগেও এইচ-৪ ইএডি বাতিলের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। ২০১৭ সালে এ ধরনের একটি প্রস্তাব দেওয়া হলেও তা চূড়ান্ত হয়নি এবং ২০২১ সালে প্রত্যাহার করা হয়। নতুন উদ্যোগ কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতীয় পেশাজীবীদের পরিবারে। ২০১৪ থেকে ২০১৭ সালের তথ্য অনুযায়ী, অনুমোদিত এইচ-৪ ইএডির ৯৩ শতাংশ পেয়েছিলেন ভারতীয় নাগরিক এবং তাঁদের ৯৪ শতাংশ ছিলেন নারী।

জনপ্রিয় সংবাদ

এইচ-৪ ভিসায় কাজের অনুমতি বাতিলের পথে যুক্তরাষ্ট্র

এইচ-৪ ভিসায় কাজের অনুমতি বাতিলের পথে যুক্তরাষ্ট্র

Update Time : ০৭:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি বাতিলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বৈধভাবে কর্মরত হাজারো এইচ-৪ ভিসাধারী স্বামী বা স্ত্রী চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রক কার্যসূচিতে এ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি কবে প্রকাশ করা হবে, সে বিষয়েও কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

আরও পড়ুন  ইরান সংকট খাদ্য নিরাপত্তা: সারের বাজারে নতুন বৈশ্বিক চাপ

প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু এইচ-৪ ভিসাধারী স্বামী বা স্ত্রীকে কর্মসংস্থানের অনুমতি পাওয়ার যোগ্যতা থেকে বাদ দেওয়া হতে পারে। এর মাধ্যমে ২০১৫ সালের একটি বিধি বাতিল করে আগের নীতি ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে নির্দিষ্ট শর্ত পূরণকারী এইচ-৪ ভিসাধারীরা ইএডি পেলে বৈধভাবে কাজ করতে পারেন।

এইচ-৪ ভিসা মূলত এইচ-১বি ভিসাধারীদের নির্ভরশীল স্বামী, স্ত্রী ও সন্তানদের যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দেয়। তবে ভিসাটি নিজে কর্মসংস্থানভিত্তিক নয়। নির্দিষ্ট শর্ত পূরণকারী স্বামী বা স্ত্রী আলাদা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি) পেলে কাজের অনুমতি পান।

আরও পড়ুন  ‘সমস্ত প্রশংসা আল্লাহর’, বললেন ডোনাল্ড ট্রাম্প

এখনই এইচ-৪ ভিসাধারীদের কাজের অনুমতি বাতিল হচ্ছে না। নিয়ম পরিবর্তনের আগে ডিএইচএসকে ফেডারেল রেজিস্ট্রারে প্রস্তাব প্রকাশ করতে হবে এবং এরপর জনসাধারণের মতামত নেওয়া হবে। চূড়ান্ত বিধি জারি না হওয়া পর্যন্ত বৈধ ইএডি থাকা ব্যক্তিরা বর্তমান নিয়মে কাজ চালিয়ে যেতে পারবেন।

এর আগেও এইচ-৪ ইএডি বাতিলের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। ২০১৭ সালে এ ধরনের একটি প্রস্তাব দেওয়া হলেও তা চূড়ান্ত হয়নি এবং ২০২১ সালে প্রত্যাহার করা হয়। নতুন উদ্যোগ কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতীয় পেশাজীবীদের পরিবারে। ২০১৪ থেকে ২০১৭ সালের তথ্য অনুযায়ী, অনুমোদিত এইচ-৪ ইএডির ৯৩ শতাংশ পেয়েছিলেন ভারতীয় নাগরিক এবং তাঁদের ৯৪ শতাংশ ছিলেন নারী।

আরও পড়ুন  লেবাননে ইসরাইলি হামলায় ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫