চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রামের চন্দনাইশে গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মোহাম্মদ সলিমুল্লাহ একটি সংবাদ সম্মেলন করেন। বিজিসি ট্রাস্ট সংলগ্ন নোঙ্গর রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে যেই সমস্ত বক্তব্য পাঠ করেন চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাসহ অন্যান্য কর্মকর্তা বিরুদ্ধে ঘুষ নিয়েছেন বলে মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন।
এ ধরনের মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে লিখিত বক্তব্য রাখছেন নুরুল হাকিম ও রিমা আকতার সংবাদ সম্মেলন করেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া খাঁনহাট দস্তরখানা রেস্তোরাঁয়
সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নুরুল হাকিম ও রিমা আকতার বলেন,
সলিমুল্লাহ বক্তব্যে যে সমস্ত মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য পেশ করেন। এতে চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাসহ অনেকের সম্মানহানি হয়। এ সমস্ত বিভ্রান্তিকর, মিথ্যাচার বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নুরুল হাকিম ও রিমা আকতার আরও বলেন, তাদের দখলে থাকা সম্পত্তির নামজারি করা হইয়াছে। ইহা নিয়ম নীতি মেনে করা হয়েছে। সলিমুল্লাহ উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার ও প্রভাকান্ড করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


























