ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের বড় নিয়োগ: এসএসসি পাসেই আবেদন, কোন পদে কতজন? Logo আজ থেকেই বিজিবিতে সিপাহী নিয়োগ: নারী-পুরুষের বয়স, উচ্চতা ও যোগ্যতা জানুন Logo যুদ্ধজাহাজ নির্মাণে ফিনল্যান্ডের মডেল কেন নিতে চায় যুক্তরাষ্ট্র? Logo পোলিশ অ্যাপেল কেকের সহজ রেসিপি! Logo ৬০ দিনের মধ্যে ৪-৫ বিলিয়ন ডলারের উড়োজাহাজ লিজ নেবে ইউএস-বাংলা Logo সুইডেনের নির্বাচনে ভোট শুরু, সরকারে প্রথমবার আসতে পারে উগ্র ডানপন্থীরা Logo মানচিত্রে আফ্রিকা এত ছোট কেন, বাস্তবে কতটা বড়? Logo iPhone 18 Pro বনাম iPhone 17 Pro নতুন মডেলে কী কী বদলেছে Logo প্রেমের নাটক-সিনেমা কি বন্ধ হয়ে যাচ্ছে? হাইকোর্টে রিট, নজর এখন আদালতের সিদ্ধান্তে Logo ‘হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে’, ভিনিসিয়ুসের সঙ্গীর জীবনে নেমে এলো শোক

চন্দনাইশে দু’বছরের শিশুকে বাঁচাতে গিয়ে তেলবাহী ট্রেনে কাটা পড়ে পিতার দুই পায়ের গোড়ালি আর পাতা এবং হাতের পাঁচটি আঙ্গুল কাটা পড়েছে এবং মাথায় আঘাতপ্রাপ্ত

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৫৬২

তেলবাহী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি আহত।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চন্দনাইশে তেলবাহী ট্রেনে ২ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে পিতা
মোরশেদুল আলম (২৫) নামে এক ব্যক্তির এক পায়ের গোড়ালি আর অন্য পায়ের পাতা ও বাম হাতের পাঁচটি আঙ্গুল কাটা পড়েছে এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত মোরশেদুল আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সিরাজ মাস্টারের ছেলে।

তেলবাহী ট্রেনে কাটা পড়ে আহত মোরশেদুল আলম

জানা যায়, ঘটনার দিন বিকেল চারটার সময় দোহাজারী রেলওয়ে স্টেশনে মোরশেদুল আলম (২৫) তাঁর স্ত্রী এবং দুই বছরের এক শিশুকে নিয়ে রেলওয়ে স্টেশনে বেড়াতে আসেন। এই সময় চট্টগ্রাম থেকে দোহাজারীগামী তেলবাহী ট্রেন দোহাজারী আসতে ছিল। পাশে শিশুটি ট্রেন লাইনে খেলতেছিল। এক পর্যায়ে খেলতে গিয়ে ট্রেনের লাইনে উঠে পড়ে। ট্রেন ছেলেটির কাছাকাছি চলে আসলে তার পিতা
মোরশেদুল আলম তা দেখতে পেয়ে ছেলেটিকে বাঁচানোর জন্য লাফ দেয়। এতে ছেলেটি বেঁচে গেলেও অসাবধানতাবশত ট্রেনের চাকার তলে এক পায়ের গোড়ালি ও অন্য পায়ের পাতা, বাম হাতের ৫ আঙ্গুল কাটা পড়ে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন।

স্বামী মোরশেদুল আলম এর এই অবস্থা দেখে তার স্ত্রী শোর চিৎকার শুরু করলে বেড়াতে আসা অন্যান্য লোকজন মোরশেদুল আলমকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেন
দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের নিচে কাটা পড়ে আহত হন এক বাবা

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রকিবুল হাসান মারুফ বলেন, ট্রেনে কাটা পড়ে আহত মোরশেদুল আলম ব্যক্তির এক পায়ের গোড়ালি আর অন্য পায়ের পাতা ও বাম হাতের পাঁচটি আঙ্গুল কাটা পড়েছে এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন বলেন, তেলবাহী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন।
সামান্য অসতর্কতার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
সতর্ক করে তিনি বলেন, ট্রেনে ভ্রমণের সময় বা চলাচল করার সময় যাত্রীসহ সবাইকে সতর্ক থাকা খুবই জরুরি।
বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানায় জানানো হয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জনের বড় নিয়োগ: এসএসসি পাসেই আবেদন, কোন পদে কতজন?

চন্দনাইশে দু’বছরের শিশুকে বাঁচাতে গিয়ে তেলবাহী ট্রেনে কাটা পড়ে পিতার দুই পায়ের গোড়ালি আর পাতা এবং হাতের পাঁচটি আঙ্গুল কাটা পড়েছে এবং মাথায় আঘাতপ্রাপ্ত

Update Time : ০৮:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চন্দনাইশে তেলবাহী ট্রেনে ২ বছরের শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে পিতা
মোরশেদুল আলম (২৫) নামে এক ব্যক্তির এক পায়ের গোড়ালি আর অন্য পায়ের পাতা ও বাম হাতের পাঁচটি আঙ্গুল কাটা পড়েছে এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত মোরশেদুল আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের সিরাজ মাস্টারের ছেলে।

তেলবাহী ট্রেনে কাটা পড়ে আহত মোরশেদুল আলম
তেলবাহী ট্রেনে কাটা পড়ে আহত মোরশেদুল আলম

জানা যায়, ঘটনার দিন বিকেল চারটার সময় দোহাজারী রেলওয়ে স্টেশনে মোরশেদুল আলম (২৫) তাঁর স্ত্রী এবং দুই বছরের এক শিশুকে নিয়ে রেলওয়ে স্টেশনে বেড়াতে আসেন। এই সময় চট্টগ্রাম থেকে দোহাজারীগামী তেলবাহী ট্রেন দোহাজারী আসতে ছিল। পাশে শিশুটি ট্রেন লাইনে খেলতেছিল। এক পর্যায়ে খেলতে গিয়ে ট্রেনের লাইনে উঠে পড়ে। ট্রেন ছেলেটির কাছাকাছি চলে আসলে তার পিতা
মোরশেদুল আলম তা দেখতে পেয়ে ছেলেটিকে বাঁচানোর জন্য লাফ দেয়। এতে ছেলেটি বেঁচে গেলেও অসাবধানতাবশত ট্রেনের চাকার তলে এক পায়ের গোড়ালি ও অন্য পায়ের পাতা, বাম হাতের ৫ আঙ্গুল কাটা পড়ে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন।

আরও পড়ুন  আরচ্যারি ফেডারেশনে সাধারণ সম্পাদককে ঘিরে অনাস্থা, হস্তক্ষেপে মন্ত্রণালয়ের তলব

স্বামী মোরশেদুল আলম এর এই অবস্থা দেখে তার স্ত্রী শোর চিৎকার শুরু করলে বেড়াতে আসা অন্যান্য লোকজন মোরশেদুল আলমকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেন
দোহাজারী রেলওয়ে স্টেশনে তেলবাহী ট্রেনের নিচে কাটা পড়ে আহত হন এক বাবা

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রকিবুল হাসান মারুফ বলেন, ট্রেনে কাটা পড়ে আহত মোরশেদুল আলম ব্যক্তির এক পায়ের গোড়ালি আর অন্য পায়ের পাতা ও বাম হাতের পাঁচটি আঙ্গুল কাটা পড়েছে এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

আরও পড়ুন  চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন বলেন, তেলবাহী ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেছেন।
সামান্য অসতর্কতার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
সতর্ক করে তিনি বলেন, ট্রেনে ভ্রমণের সময় বা চলাচল করার সময় যাত্রীসহ সবাইকে সতর্ক থাকা খুবই জরুরি।
বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানায় জানানো হয়েছে।

আরও পড়ুন  এপিক হেলথ কেয়ারের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা রক্ষায় ডাস্টবিন বিতরণ