ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াত আমির

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫০৫

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

শফিকুর রহমান তার বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান। রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াত আমির।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। বাকি ছয়জন ভোট দেননি।

ফল ঘোষণার পর জাতীয় সংসদে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অন্যান্য সংসদ সদস্যরাও তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ফল ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও নিজ আসন থেকে উঠে মির্জা ফখরুলের কাছে যান। দুজন করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে একে একে অন্য সংসদ সদস্যরাও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৌজন্য ও শুভেচ্ছার একটি বার্তাও সামনে এসেছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল আগামী দিনগুলোতে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব কীভাবে পালন করেন, সেদিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াত আমির

Update Time : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

শফিকুর রহমান তার বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান। রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াত আমির।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচন আজ: ৩৫ বছর পর ভোটের লড়াই

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। বাকি ছয়জন ভোট দেননি।

ফল ঘোষণার পর জাতীয় সংসদে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অন্যান্য সংসদ সদস্যরাও তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন  চট্টগ্রামে জলাবদ্ধতার খবর বানোয়াট: প্রতিমন্ত্রীর দাবি

ফল ঘোষণার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও নিজ আসন থেকে উঠে মির্জা ফখরুলের কাছে যান। দুজন করমর্দন ও আলিঙ্গনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে একে একে অন্য সংসদ সদস্যরাও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৌজন্য ও শুভেচ্ছার একটি বার্তাও সামনে এসেছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল আগামী দিনগুলোতে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব কীভাবে পালন করেন, সেদিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত আজ