ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ইরান আলোচনা মার্কিন প্রতিনিধিদের

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৫৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ৫৪৭

যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় নতুন কূটনৈতিক উদ্যোগ। ছবি: সংগৃহীত

পাকিস্তানে ইরান আলোচনা নিয়ে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই আলোচনায় অংশ নিতে মার্কিন প্রশাসন বিশেষ প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দুইজন বিশেষ দূত ইসলামাবাদে যেতে পারেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন।

আলোচনায় অংশ নিতে পারেন  স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে ভাইস প্রেসিডেন্ট  জেডি ভ্যান্স আপাতত সরাসরি আলোচনায় থাকছেন না।কর্মকর্তারা আরও জানান, আলোচনায় অগ্রগতি হলে ভবিষ্যতে জেডি ভ্যান্স পাকিস্তানে যেতে পারেন। আপাতত প্রতিনিধি পর্যায়ে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানসহ তিন দেশ সফরে রয়েছেন।তিনি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরের মাধ্যমে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে ইরান, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ইরান আলোচনা মার্কিন প্রতিনিধিদের

Update Time : ০৪:৫৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

পাকিস্তানে ইরান আলোচনা নিয়ে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই আলোচনায় অংশ নিতে মার্কিন প্রশাসন বিশেষ প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দুইজন বিশেষ দূত ইসলামাবাদে যেতে পারেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে সিএনএন।

আলোচনায় অংশ নিতে পারেন  স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে ভাইস প্রেসিডেন্ট  জেডি ভ্যান্স আপাতত সরাসরি আলোচনায় থাকছেন না।কর্মকর্তারা আরও জানান, আলোচনায় অগ্রগতি হলে ভবিষ্যতে জেডি ভ্যান্স পাকিস্তানে যেতে পারেন। আপাতত প্রতিনিধি পর্যায়ে আলোচনা শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন  ইরান সংকটে তাইওয়ানের অস্ত্রচুক্তি থামাল যুক্তরাষ্ট্র

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানসহ তিন দেশ সফরে রয়েছেন।তিনি পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরের মাধ্যমে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে ইরান, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন  চীনের বিজ্ঞান ও প্রযুক্তি: নৈতিকতায় বিশ্বসেরা হওয়ার পরিকল্পনা