ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাও পাওলোর বাসে ৮৬ কেজি গাঁজা, ম্যাচের আগে তোলপাড়

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫০২

সাও পাওলোর লোগোযুক্ত বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ছবি: সংগৃহীত

বলিভিয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোকে ঘিরে। দল পরিবহনের জন্য ব্যবহৃত একটি বাস থেকে ৮৬ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে আটক বাসটিতে সাও পাওলোর কোনো খেলোয়াড় বা কর্মকর্তা ছিলেন না।

বাসটি সাও পাওলোর লোগোযুক্ত হলেও সেটি দলের যাতায়াতের কাজে ব্যবহার করা হয়নি। দলটিকে বহনের দায়িত্বে থাকা বাসেস কসমসের ওই গাড়িটি সাও পাওলোর সদস্যদের নিতে যাওয়ার পথেই পুলিশের অভিযানে পড়ে। পরে ক্লাবের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করা হয়।

ঘটনার পর নির্ধারিত সূচি অনুযায়ীই ভ্রমণ করেছে সাও পাওলোর দল। সোমবার বিমানবন্দর থেকে বিকল্প গাড়িতে হোটেলে পৌঁছায় তারা। পরদিন হোটেল থেকে আবার বিমানবন্দরে যায় দলটি এবং সেখান থেকে বলিভিয়ার লা পাজের উদ্দেশে রওনা দেয়।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই তারা ঘটনা সম্পর্কে জানতে পারে। ফলে বাসে মাদক উদ্ধারের ঘটনাটি দলের ম্যাচ প্রস্তুতি বা ভ্রমণ পরিকল্পনায় কোনো প্রভাব ফেলেনি।

বাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাসেস কসমসও ঘটনার দায় নিজেদের ওপর নেয়নি। প্রতিষ্ঠানটির দাবি, সংশ্লিষ্ট চালকরাই ঘটনার জন্য দায়ী এবং পুলিশ তদন্তের পর কয়েকজনকে আটক করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, সাও পাওলোর দল কখনো ওই আটক বাসে যাতায়াত করেনি।

এদিকে বলিভারের বিপক্ষে ম্যাচের জন্য উচ্চতার বিষয়টিও মাথায় রাখছে সাও পাওলো। প্রায় ৩ হাজার ৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত লা পাজে বেশি সময় না থেকে ম্যাচের কাছাকাছি সময়ে সেখানে পৌঁছানোর পরিকল্পনা করেছে দলটি। উচ্চতার প্রভাব কমাতেই নেওয়া হয়েছে এই কৌশল।

কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে বলিভারের মুখোমুখি হবে সাও পাওলো। ম্যাচের আগে দলটির লোগোযুক্ত বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় আলোচনার সৃষ্টি হলেও ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাঠের বাইরের এই ঘটনা তাদের প্রস্তুতিতে কোনো বাধা তৈরি করেনি।

জনপ্রিয় সংবাদ

সাও পাওলোর বাসে ৮৬ কেজি গাঁজা, ম্যাচের আগে তোলপাড়

Update Time : ১২:২৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বলিভিয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোকে ঘিরে। দল পরিবহনের জন্য ব্যবহৃত একটি বাস থেকে ৮৬ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে আটক বাসটিতে সাও পাওলোর কোনো খেলোয়াড় বা কর্মকর্তা ছিলেন না।

বাসটি সাও পাওলোর লোগোযুক্ত হলেও সেটি দলের যাতায়াতের কাজে ব্যবহার করা হয়নি। দলটিকে বহনের দায়িত্বে থাকা বাসেস কসমসের ওই গাড়িটি সাও পাওলোর সদস্যদের নিতে যাওয়ার পথেই পুলিশের অভিযানে পড়ে। পরে ক্লাবের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন  কুফা ভক্ত টয়া! আর্জেন্টিনা সমর্থন নিয়ে চমকপ্রদ স্বীকারোক্তি

ঘটনার পর নির্ধারিত সূচি অনুযায়ীই ভ্রমণ করেছে সাও পাওলোর দল। সোমবার বিমানবন্দর থেকে বিকল্প গাড়িতে হোটেলে পৌঁছায় তারা। পরদিন হোটেল থেকে আবার বিমানবন্দরে যায় দলটি এবং সেখান থেকে বলিভিয়ার লা পাজের উদ্দেশে রওনা দেয়।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ তাদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই তারা ঘটনা সম্পর্কে জানতে পারে। ফলে বাসে মাদক উদ্ধারের ঘটনাটি দলের ম্যাচ প্রস্তুতি বা ভ্রমণ পরিকল্পনায় কোনো প্রভাব ফেলেনি।

আরও পড়ুন  অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে নিশ্চিত পরিবর্তন

বাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাসেস কসমসও ঘটনার দায় নিজেদের ওপর নেয়নি। প্রতিষ্ঠানটির দাবি, সংশ্লিষ্ট চালকরাই ঘটনার জন্য দায়ী এবং পুলিশ তদন্তের পর কয়েকজনকে আটক করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, সাও পাওলোর দল কখনো ওই আটক বাসে যাতায়াত করেনি।

এদিকে বলিভারের বিপক্ষে ম্যাচের জন্য উচ্চতার বিষয়টিও মাথায় রাখছে সাও পাওলো। প্রায় ৩ হাজার ৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত লা পাজে বেশি সময় না থেকে ম্যাচের কাছাকাছি সময়ে সেখানে পৌঁছানোর পরিকল্পনা করেছে দলটি। উচ্চতার প্রভাব কমাতেই নেওয়া হয়েছে এই কৌশল।

আরও পড়ুন  উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার