চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার আহ্বায়ক অলক কুমার দে এর ৫৮তম শুভ জন্মদিন আজ (১৮ সেপ্টেম্বর) শুক্রবার।
তিনি দীর্ঘদিন ধরে চন্দনাইশে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে উপজেলায় প্রতিবছর শারদীয় দুর্গাপূজা ও শ্রী শ্রী জন্মাষ্টমী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে।

জন্মদিন উপলক্ষে আজ উপজেলার বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা ও আশীর্বাদের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।



























