ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফিলিস্তিন ইস্যুতে তারকাদের মধ্যে কেন বাড়ছে বিভাজন? Logo প্রাইম ব্যাংকে চাকরি, মাসে বেতন ১ লাখ ১০ হাজার টাকা Logo মনোযোগহীন নামাজ কেন ছেড়ে দেওয়া ঠিক নয়, জানুন গুরুত্বপূর্ণ কারণ Logo শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে, যাওয়ার আগে জেনে নিন Logo বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক Logo বগুড়ার চার দৃষ্টিপ্রতিবন্ধী ভাই-বোনের পাশে এমপি মোশারফ Logo পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লেখানোর অভিযোগ, তদন্তে রাজশাহী বোর্ড Logo চট্টগ্রাম ওয়াসার নতুন বোর্ড চেয়ারম্যান হলেন ইদ্রিস মিয়া Logo মানুষের আয় বাড়েনি, খরচ বেড়েছে তিনগুণ: হামিদুর রহমান Logo বাংলাদেশিদের ভিসা সহজ করতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

এক রাতেই বদলে গেল লাক্স সুন্দরী বর্ণিতার জীবন: ৮-৯ বছরের অপেক্ষার সফল সমাপ্তি

এক রাতেই বদলে গেল লাক্স সুন্দরী বর্ণিতার জীবন।

 মাত্র এক রাতের ব্যবধানে জীবনটা যেন স্বপ্নের মতো বদলে গেল বিদুষী বর্ণিতার। ‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতার মুকুট জয়ের পর এখন দেশজুড়ে বইছে তার বন্দনা। আজ শনিবার দুপুরে বাবা মেহেবুব আলমকে নিয়ে প্রথম আলো কার্যালয়ে হাজির হয়ে শোনালেন তার এই দীর্ঘ সংগ্রামের গল্প।

রাজশাহীর মেয়ে বর্ণিতা বড় হয়েছেন সংস্কৃতিমনা পরিবারে। ছোটবেলা থেকেই ছায়ানটে গান আর মুনমুন আহমেদের কাছে নাচের তালিম নিয়েছেন। মাত্র ৬-৭ বছর বয়সে নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। এমনকি রেডিও এবিসির জনপ্রিয় শো ‘কি শুনাইলেন কিবরিয়া ভাই’–এর বিজ্ঞাপনেও তার কণ্ঠ ছিল বেশ পরিচিত।

তবে শুরুর সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। বর্ণিতা বলেন, “প্রায় ৮-৯ বছর আমি কোনো ভালো সুযোগ পাইনি। ভেতরে ভেতরে অভিনয়ের প্রতি এক বিশাল ক্ষুধা কাজ করছিল।” সেই অপূর্ণ ইচ্ছা আর জেদ থেকেই সাত বছর পর ফিরে আসা ‘লাক্স সুপারস্টার’ মঞ্চে নাম লেখানো। শেষ পর্যন্ত সেই মঞ্চেই হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ের হাসি হাসলেন বর্ণিতা। জয়ের পর সোশ্যাল মিডিয়ায় এক রাতেই তার স্টোরিতে ভিউ হয়েছে ৮০ হাজারেরও বেশি!

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিন ইস্যুতে তারকাদের মধ্যে কেন বাড়ছে বিভাজন?

এক রাতেই বদলে গেল লাক্স সুন্দরী বর্ণিতার জীবন: ৮-৯ বছরের অপেক্ষার সফল সমাপ্তি

Update Time : ০১:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

 মাত্র এক রাতের ব্যবধানে জীবনটা যেন স্বপ্নের মতো বদলে গেল বিদুষী বর্ণিতার। ‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতার মুকুট জয়ের পর এখন দেশজুড়ে বইছে তার বন্দনা। আজ শনিবার দুপুরে বাবা মেহেবুব আলমকে নিয়ে প্রথম আলো কার্যালয়ে হাজির হয়ে শোনালেন তার এই দীর্ঘ সংগ্রামের গল্প।

রাজশাহীর মেয়ে বর্ণিতা বড় হয়েছেন সংস্কৃতিমনা পরিবারে। ছোটবেলা থেকেই ছায়ানটে গান আর মুনমুন আহমেদের কাছে নাচের তালিম নিয়েছেন। মাত্র ৬-৭ বছর বয়সে নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল। এমনকি রেডিও এবিসির জনপ্রিয় শো ‘কি শুনাইলেন কিবরিয়া ভাই’–এর বিজ্ঞাপনেও তার কণ্ঠ ছিল বেশ পরিচিত।

আরও পড়ুন  ‘রাকা’ হয়ে পর্দা কাঁপাতে আসছেন আল্লু অর্জুন

তবে শুরুর সেই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। বর্ণিতা বলেন, “প্রায় ৮-৯ বছর আমি কোনো ভালো সুযোগ পাইনি। ভেতরে ভেতরে অভিনয়ের প্রতি এক বিশাল ক্ষুধা কাজ করছিল।” সেই অপূর্ণ ইচ্ছা আর জেদ থেকেই সাত বছর পর ফিরে আসা ‘লাক্স সুপারস্টার’ মঞ্চে নাম লেখানো। শেষ পর্যন্ত সেই মঞ্চেই হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে জয়ের হাসি হাসলেন বর্ণিতা। জয়ের পর সোশ্যাল মিডিয়ায় এক রাতেই তার স্টোরিতে ভিউ হয়েছে ৮০ হাজারেরও বেশি!

আরও পড়ুন  মৃত্যু নিয়ে এই গায়কের ভাবনা অবাক করবে, সঙ্গে রাখেন কাফনের কাপড়