ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জ্বালানি সংকটে পোশাক কারখানা বন্ধ হয়নি, প্রভাব বোঝা যাবে কবে? Logo ‘সেপারেশনে’ প্রান্তর দস্তিদার, পরীমনির সঙ্গে নতুন চমক! Logo দৃষ্টিহীন শাকিলের চাকরি, রাবিতে নতুন অধ্যায় Logo অস্কারে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য জমা পড়েছে পাঁচটি চলচ্চিত্র! Logo ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা পাভেলের আপত্তিকর ভিডিও ভাইরাল Logo চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন Logo এআই ছবি তৈরি করতে পানি-বিদ্যুতের বিপুল খরচ Logo বিপিএল ফিক্সিংয়ে মালিক ও ম্যানেজার সাময়িক নিষিদ্ধ Logo আব্বাসের ভিসা নিষেধাজ্ঞা বাড়াল যুক্তরাষ্ট্র, জাতিসংঘে নতুন সমীকরণ Logo খিলগাঁও দুই বাসের মাঝে পড়ে শিক্ষিকার মৃত্যু

অস্কারে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য জমা পড়েছে পাঁচটি চলচ্চিত্র!

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৮

বাংলাদেশের অস্কার যাত্রায় পাঁচ সিনেমার লড়াই। ছবি: সংগৃহীত

অস্কারে বাংলাদেশের সিনেমা পাঠানোর লড়াইয়ে এবার জমা পড়েছে পাঁচটি চলচ্চিত্র। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতার জন্য নির্ধারিত সময়ের মধ্যে এসব সিনেমা জমা দেওয়া হয়েছে।

জমা পড়া পাঁচ সিনেমার মধ্যে রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’।

এবারের অস্কারে বাংলাদেশের সিনেমা নির্বাচনের দায়িত্বে রয়েছে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত এই কমিটি অস্কারের নির্ধারিত নিয়ম ও যোগ্যতার শর্ত অনুসরণ করে ছবিগুলো পর্যালোচনা করবে।

কমিটির সদস্যরা সিনেমাগুলো দেখার পর আলোচনা ও মূল্যায়নের মাধ্যমে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচন করবেন। এক দেশ থেকে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে একটি সিনেমাই অফিসিয়াল নির্বাচিত ছবি হিসেবে জমা দেওয়া যায়।

সব অপেক্ষার অবসান হবে ২৭ সেপ্টেম্বর। ওই দিন সকাল ১১টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করার কথা জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।

এদিকে ৯৯তম অস্কারের মূল আসর অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৪ মার্চ। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য বাংলাদেশের নির্বাচিত ছবিকে এরপর একাডেমির নির্ধারিত নিয়ম ও যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকটে পোশাক কারখানা বন্ধ হয়নি, প্রভাব বোঝা যাবে কবে?

অস্কারে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য জমা পড়েছে পাঁচটি চলচ্চিত্র!

Update Time : ০৫:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারে বাংলাদেশের সিনেমা পাঠানোর লড়াইয়ে এবার জমা পড়েছে পাঁচটি চলচ্চিত্র। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিযোগিতার জন্য নির্ধারিত সময়ের মধ্যে এসব সিনেমা জমা দেওয়া হয়েছে।

জমা পড়া পাঁচ সিনেমার মধ্যে রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপী’ এবং নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’।

আরও পড়ুন  মৌনী রায়ের জবাব! বরুণ ধাওয়ানের ‘মা’ চরিত্র নিয়ে তুমুল বিতর্ক

এবারের অস্কারে বাংলাদেশের সিনেমা নির্বাচনের দায়িত্বে রয়েছে সাত সদস্যের অস্কার বাংলাদেশ কমিটি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত এই কমিটি অস্কারের নির্ধারিত নিয়ম ও যোগ্যতার শর্ত অনুসরণ করে ছবিগুলো পর্যালোচনা করবে।

কমিটির সদস্যরা সিনেমাগুলো দেখার পর আলোচনা ও মূল্যায়নের মাধ্যমে একটি চলচ্চিত্রকে বাংলাদেশের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচন করবেন। এক দেশ থেকে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে একটি সিনেমাই অফিসিয়াল নির্বাচিত ছবি হিসেবে জমা দেওয়া যায়।

আরও পড়ুন  ব্যক্তিগত জীবনের ভাঙন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তানজিকা আমিন

সব অপেক্ষার অবসান হবে ২৭ সেপ্টেম্বর। ওই দিন সকাল ১১টায় ঢাকার হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করার কথা জানিয়েছে অস্কার বাংলাদেশ কমিটি।

এদিকে ৯৯তম অস্কারের মূল আসর অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৪ মার্চ। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য বাংলাদেশের নির্বাচিত ছবিকে এরপর একাডেমির নির্ধারিত নিয়ম ও যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

আরও পড়ুন  মিমের নতুন ছবি: দেখুন কেন ভক্তদের মুগ্ধ করলেন বিদ্যা সিনহা মিম