ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কানের লাল গালিচায় নজরকাড়া মা-মেয়ের স্টাইল, আলোচনায় ঐশ্বরিয়া ও আরাধ্যা

কান চলচ্চিত্র উৎসবে স্টাইলিশ উপস্থিতিতে আলোচনায় ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যা

কান চলচ্চিত্র উৎসবে আবারও নিজের গ্ল্যামার ও আভিজাত্যে ভক্তদের মুগ্ধ করলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এবার শুধু তিনি নন, তার সঙ্গে উপস্থিত মেয়ে আরাধ্যা বচ্চনও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

প্রথম উপস্থিতিতে ভিন্নধর্মী লুকে নজর কাড়ার পর দ্বিতীয় দিন নরম গোলাপি রঙের আকর্ষণীয় গাউনে হাজির হন ঐশ্বরিয়া। তার স্টাইল, মেকআপ ও অভিজাত উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ফরাসি রিভেরায় আয়োজিত অনুষ্ঠানে মায়ের সঙ্গে মিল রেখে পোশাক পরেছিলেন আরাধ্যাও। লাল রঙের গাউন ও কেপে তাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। অনেকেই বলছেন, ধীরে ধীরে ফ্যাশন দুনিয়ায় নিজস্ব পরিচিতি তৈরি করছেন তিনি।

ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে দেখা গেলেও এবার আরাধ্যার উপস্থিতি ছিল আরও পরিণত ও স্টাইলিশ। মা-মেয়ের একসঙ্গে তোলা ছবিগুলো মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে।

কান উৎসবে ঐশ্বরিয়ার দীর্ঘদিনের উপস্থিতি তাকে আলাদা মর্যাদা এনে দিয়েছে। বছরের পর বছর ধরে তার ফ্যাশন ও উপস্থিতি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। এবারও সেই ধারাবাহিকতায় নতুন চমক হয়ে উঠেছে মা-মেয়ের জুটি।

জনপ্রিয় সংবাদ

রাউজানে আবারও গুলিতে যুবক খুন, মাদক বিরোধের সন্দেহ

কানের লাল গালিচায় নজরকাড়া মা-মেয়ের স্টাইল, আলোচনায় ঐশ্বরিয়া ও আরাধ্যা

Update Time : ০৯:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে আবারও নিজের গ্ল্যামার ও আভিজাত্যে ভক্তদের মুগ্ধ করলেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এবার শুধু তিনি নন, তার সঙ্গে উপস্থিত মেয়ে আরাধ্যা বচ্চনও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

প্রথম উপস্থিতিতে ভিন্নধর্মী লুকে নজর কাড়ার পর দ্বিতীয় দিন নরম গোলাপি রঙের আকর্ষণীয় গাউনে হাজির হন ঐশ্বরিয়া। তার স্টাইল, মেকআপ ও অভিজাত উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন  কারাগারে যাহের আলভী, সর্বোচ্চ শাস্তি চাইলেন ইকরার বাবা

ফরাসি রিভেরায় আয়োজিত অনুষ্ঠানে মায়ের সঙ্গে মিল রেখে পোশাক পরেছিলেন আরাধ্যাও। লাল রঙের গাউন ও কেপে তাকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। অনেকেই বলছেন, ধীরে ধীরে ফ্যাশন দুনিয়ায় নিজস্ব পরিচিতি তৈরি করছেন তিনি।

ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে দেখা গেলেও এবার আরাধ্যার উপস্থিতি ছিল আরও পরিণত ও স্টাইলিশ। মা-মেয়ের একসঙ্গে তোলা ছবিগুলো মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  কানের প্রচারণায় দেখা গেল না ঐশ্বরিয়াকে, ভক্তদের মাঝে শুরু আলোচনা