ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ Logo এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল Logo হালান্ডের জোড়া গোল, পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দাপুটে জয় Logo আরব আমিরাতকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ, শেষ চারে ভারতের মুখোমুখি Logo রোনালদোর ২ রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মেসি, ২০ বছর পরও ব্যালন ডি’অরের তালিকায় Logo অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, হংকংকে ৬-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে Logo নিজের ছবি দিয়ে ৯০-এর দশকের লুক, জানুন ১০টি AI Prompt Logo কোরিয়ান অভিনেত্রী বেক জিন হির বিয়ে, হবু স্বামী কে? Logo ‘রাজ’ সিনেমার পর হঠাৎ কেন হারিয়ে গিয়েছিলেন মালিনী শর্মা? Logo যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ৫৭ হাজার কোটি টাকার রেকর্ড

এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৫:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৬

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ | ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়া গোলের রাতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু করা রিয়াল প্রথমার্ধেই দুই গোলের ব্যবধান তৈরি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শেষ দিকে ইন্টার একটি গোল করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি স্প্যানিশ জায়ান্টদের।

ম্যাচের ১৪ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে ইন্টার মিলানের জালে বল পাঠান ফ্রান্সের এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার ৯৯তম ম্যাচে ৭১তম গোল। এর ফলে প্রতিযোগিতার সর্বকালের গোলদাতাদের তালিকায় রাউলকে ছুঁয়ে যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন এমবাপ্পে।

চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপ মিলিয়ে এমবাপ্পের সামনে এখন রয়েছেন মাত্র চারজন। ৯০ গোল নিয়ে করিম বেনজেমা আছেন তার ওপরে। রবার্ট লেভানডভস্কির গোল ১০৯টি, লিওনেল মেসির ১২৯টি এবং শীর্ষে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল ১৪০টি। রিয়ালের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রাউল ১৪২ ম্যাচে ৭১ গোল করেছিলেন। ইন্টারের বিপক্ষে গোল করে সেই সংখ্যায় পৌঁছে যান এমবাপ্পে।

প্রথমার্ধে দ্রুত ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ম্যাচের ২৩ মিনিটে ইন্টারের গোলরক্ষক হোসে মার্তিনেজের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ফেদেরিকো ভালভের্দে। বেনজামিন পাভারের ব্যাক পাস থেকে বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ইন্টারের গোলরক্ষক। সেই সুযোগ কাজে লাগিয়ে বল কেড়ে নিয়ে সহজেই জালে পাঠান রিয়ালের অধিনায়ক। ফলে ম্যাচের শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

এরপর ইন্টারও একাধিক সুযোগ তৈরি করে। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া হাকান চালহানোলু ও লাউতারো মার্তিনেজের শট ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন। ইন্টারের একটি শট আবার ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে রিয়ালের হয়ে এমবাপ্পে ও জুড বেলিংহ্যামও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। তবে ইন্টারের গোলরক্ষক মার্তিনেজ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও বেলিংহ্যাম সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ৭৭ মিনিটে ইন্টারের হয়ে গোল করেন কার্লোস অগুস্তো। এতে ম্যাচের শেষ দিকে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তবে রিয়ালের রক্ষণ আর কোনো গোল হতে দেয়নি। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপের অন্যতম সফল ক্লাবটি।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১

এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল

Update Time : ০৫:০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়া গোলের রাতে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু করা রিয়াল প্রথমার্ধেই দুই গোলের ব্যবধান তৈরি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। শেষ দিকে ইন্টার একটি গোল করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে কোনো সমস্যা হয়নি স্প্যানিশ জায়ান্টদের।

ম্যাচের ১৪ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে ইন্টার মিলানের জালে বল পাঠান ফ্রান্সের এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল তার ৯৯তম ম্যাচে ৭১তম গোল। এর ফলে প্রতিযোগিতার সর্বকালের গোলদাতাদের তালিকায় রাউলকে ছুঁয়ে যৌথভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন এমবাপ্পে।

আরও পড়ুন  বিশ্বকাপে শেষ ৩২ শে নিশ্চিত ৩ দল, বিদায় ৩ দলের

চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপ মিলিয়ে এমবাপ্পের সামনে এখন রয়েছেন মাত্র চারজন। ৯০ গোল নিয়ে করিম বেনজেমা আছেন তার ওপরে। রবার্ট লেভানডভস্কির গোল ১০৯টি, লিওনেল মেসির ১২৯টি এবং শীর্ষে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল ১৪০টি। রিয়ালের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রাউল ১৪২ ম্যাচে ৭১ গোল করেছিলেন। ইন্টারের বিপক্ষে গোল করে সেই সংখ্যায় পৌঁছে যান এমবাপ্পে।

প্রথমার্ধে দ্রুত ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ম্যাচের ২৩ মিনিটে ইন্টারের গোলরক্ষক হোসে মার্তিনেজের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ফেদেরিকো ভালভের্দে। বেনজামিন পাভারের ব্যাক পাস থেকে বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ইন্টারের গোলরক্ষক। সেই সুযোগ কাজে লাগিয়ে বল কেড়ে নিয়ে সহজেই জালে পাঠান রিয়ালের অধিনায়ক। ফলে ম্যাচের শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন  রিয়াল মাদ্রিদ: এমবাপ্পের গোলে দাপুটে জয়

এরপর ইন্টারও একাধিক সুযোগ তৈরি করে। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া হাকান চালহানোলু ও লাউতারো মার্তিনেজের শট ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন। ইন্টারের একটি শট আবার ক্রসবারে লেগে ফিরে আসে। অন্যদিকে রিয়ালের হয়ে এমবাপ্পে ও জুড বেলিংহ্যামও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। তবে ইন্টারের গোলরক্ষক মার্তিনেজ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

আরও পড়ুন  রিয়ালের হয়ে প্রথমবার খেলতে নেমে কেন দুয়ো শুনলেন কুকুরেয়া