ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশের ‘টক্সিক’ মুক্তির পর এবার আলোচনার কেন্দ্রে রুক্মিণী বসন্ত। Logo নেপালের দুর্যোগে আটকা তাসরিফ খান, ২ দিনেও দেশে ফেরা হয়নি Logo মিরসরাইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর Logo ‘দুধভাত হওয়ার বয়স শেষ’, শৈশব নিয়ে ফারিণের মায়াময় কথা Logo অপু বিশ্বাস: নেপাল থেকে ফিরেই জানালেন ভয়াবহ অভিজ্ঞতা Logo চুনতি অভয়ারণ্য, বন পুনরুদ্ধারে শুরু বিশেষ প্রশিক্ষণ Logo ফেসবুক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি Logo ইন্দোনেশিয়ার তারকা আগনেজ মো, এবার আন্তর্জাতিক অঙ্গনে Logo মস্তিষ্কে টিউমার শোনার পর যেন থমকে গিয়েছিল বিজি ফিলিপসের জীবন।

মিরসরাইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১২:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫১৩

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু শুভ ও ওমর। ছবি: সংগৃহীত

অনেক দিনের লালিত স্বপ্ন ছিল একটি নতুন মোটরসাইকেল কেনার। সেই মোটরসাইকেলে চড়ে দুই বন্ধু একসঙ্গে ঘুরবেন এবং কাটাবেন জীবনের আনন্দময় সময়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শখের সেই নতুন মোটরসাইকেল কিনে আর হাসিমুখে বাড়ি ফেরা হলো না তাদের। ফেরার পথেই ঘাতক লরির সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে নিভে গেল তরতাজা দুটি প্রাণ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার সংলগ্ন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের গেটের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। একসঙ্গে পথচলা দুই ঘনিষ্ঠ বন্ধুর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ওই দুই বন্ধুর নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)। শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং আব্দুল্লাহ আল-ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের তথ্যানুযায়ী, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে আনন্দের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন শুভ ও ওমর। কিন্তু পথিমধ্যে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ও দ্রুতগতির লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি জোরালো সংঘর্ষ হয়।

ভয়াবহ এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তালাত মাহমুদ শুভর মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল-ওমরকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে একসঙ্গে চাকরি করতেন।

নতুন মোটরসাইকেল কিনতে বন্ধু ওমরকে সঙ্গেই নিয়ে বারৈয়ারহাট বাজারে গিয়েছিলেন শুভ। মর্মান্তিক এই ঘটনা সম্পর্কে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, অর্থনৈতিক অঞ্চল সড়কের গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের অকাল মৃত্যু খুবই দুঃখজনক এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যশের ‘টক্সিক’ মুক্তির পর এবার আলোচনার কেন্দ্রে রুক্মিণী বসন্ত।

মিরসরাইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

Update Time : ১২:২৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

অনেক দিনের লালিত স্বপ্ন ছিল একটি নতুন মোটরসাইকেল কেনার। সেই মোটরসাইকেলে চড়ে দুই বন্ধু একসঙ্গে ঘুরবেন এবং কাটাবেন জীবনের আনন্দময় সময়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শখের সেই নতুন মোটরসাইকেল কিনে আর হাসিমুখে বাড়ি ফেরা হলো না তাদের। ফেরার পথেই ঘাতক লরির সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে নিভে গেল তরতাজা দুটি প্রাণ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার সংলগ্ন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের গেটের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। একসঙ্গে পথচলা দুই ঘনিষ্ঠ বন্ধুর এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন  আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, দুর্ভোগে রোগীরা

নিহত ওই দুই বন্ধুর নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল-ওমর (১৯)। শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং আব্দুল্লাহ আল-ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের তথ্যানুযায়ী, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে আনন্দের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন শুভ ও ওমর। কিন্তু পথিমধ্যে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ও দ্রুতগতির লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি জোরালো সংঘর্ষ হয়।

আরও পড়ুন  স্তন ও জরায়ুমুখ ক্যানসার: দেশে বছরে ১২ হাজার নারীর মৃত্যু

ভয়াবহ এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তালাত মাহমুদ শুভর মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ আল-ওমরকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে একসঙ্গে চাকরি করতেন।

আরও পড়ুন  চন্দনাইশে দু'বছরের শিশুকে বাঁচাতে গিয়ে তেলবাহী ট্রেনে কাটা পড়ে পিতার দুই পায়ের গোড়ালি আর পাতা এবং হাতের পাঁচটি আঙ্গুল কাটা পড়েছে এবং মাথায় আঘাতপ্রাপ্ত