নওগাঁয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপ কমিটিগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে পুলিশ। আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার দুবলহাটী রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দুবলহাটী, শিকারপুর ও শৈলগাছী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের কমিটির প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান।

এ সময় দুবলহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপের নিরাপত্তা, সতর্কতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দুর্গাপূজায় প্রশাসনিক নজরদারি বাড়ানো হবে। এ সময় পূজামণ্ডপ কমিটিগুলোকে সর্বদা সজাগ থাকার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও পূজামণ্ডপ কমিটিগুলোর সমন্বিত উদ্যোগে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন