নওগাঁ প্রতিনিধিঃ সুদাম চন্দ্র

নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। নওগাঁ সদর উপজেলার সকল পূজা মণ্ডপের কমিটিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নূরুল আমিন, উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আসছে দুর্গাপূজাকে সামনে রেখে সকল প্রকার সরকারি নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে উক্ত সভায় আলোচনা হয়।

সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও মাদক সম্পর্কে সর্তকতামূলক আলোচনাও হয়।

এবার প্রশাসনের পক্ষ থেকে নিবিড়ভাবে নজরদারির কথা জানান উক্ত আলোচনা সভার সভাপতি মো: নূরুল আমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সকল কে নিয়ে সমানভাবে কাজ করার কথাও তিনি জানান। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বাড়ানো হবে প্রশাসনিক নজরদারি। এছাড়াও প্রতিটি পূজামণ্ডপে আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।