বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "এদেশের মানুষ অত্যন্ত সচেতন। বিশেষ করে চন্দনাইশ-সাতকানিয়ার মা-বোনসহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের জনসাধারণ ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বহু ধরণের হুমকি-ধামকি ও কোটি কোটি টাকা খরচ করে ধানের শীষের প্রার্থীকে পরাজিত করার সর্বশেষ চেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়েছে। এমনকি প্রশাসনকেও ব্যবহার করা হয়েছিল।"

তিনি আরও বলেন, "আজকে চন্দনাইশবাসী পৃথিবীর বুকে মাথা উঁচু করে বলবে আমরা উন্নয়নের প্রতীক, আমরা মানবতার ফেরিওয়ালা। দেশনেতা তারেক রহমানের সঠিক প্রার্থীকে তারা ১২ই ফেব্রুয়ারির কঠিন দিনে রায় দিয়ে পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে ৫৪ বছরের অপশাসনের সেদিনই অবসান ঘটেছে।"

বক্তব্যে এমপির মানবিক উদ্যোগের প্রশংসা:

বক্তা বলেন, মাননীয় এমপি নির্বাচিত হওয়ার আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন। তারই ধারাবাহিকতায় চন্দনাইশ-সাতকানিয়ায় উন্নয়নের কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছেন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কিছুদিন আগে সাতকানিয়া-চন্দনাইশ-লোহাগাড়া-বাঁশখালীর মানুষ যখন পানিবন্দি হয়ে দিশেহারা, তখন অন্য কেউ এগিয়ে না এলেও এমপি জসীম উদ্দীন আহমেদ ছুটে এসে পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপত্তা, খাদ্য সহায়তা ও অর্থনৈতিক সহায়তা দিয়েছেন।

এছাড়া তিনি ব্যক্তিগত ফান্ড থেকে ক্যান্সারে আক্রান্তসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত গরীব-দুঃখী মানুষকে চিকিৎসা সহায়তা, গৃহহীনকে ঘর তৈরি করে দেওয়া এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে স্বাবলম্বী করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

কেরানীহাটে ১৪৪ কোটি টাকার প্রকল্প:

বক্তা জানান, সরকার বাহাদুর একনেক মিটিংয়ে ১৪৪ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। এটি কেরানীহাটের দীর্ঘদিনের দাবি। স্বাধীনতার পর থেকে ৫৪ বছর ধরে এখানে যানজট ও সংকুচিত রাস্তার কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছিল। এমপি জসীম উদ্দীন আহমেদের প্রচেষ্টায় এটি একনেকে পাশ হয়ে ৪ লেনে উন্নীত হচ্ছে। এর ফলে দক্ষিণ চট্টগ্রামের মানুষ এর সুফল পাবে।

তিনি বলেন, "এই উন্নয়নের জন্য চন্দনাইশবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। এই খুশিতে কেরানীহাটের মানুষ মিষ্টি বিতরণ করছে।"