নওগাঁ প্রতিনিধিঃ সুদাম চন্দ্র

আজ ৮ই অক্টোবর বেলা ১২ঃ৩০ মিনিটের সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর,রায়পুর খেয়াঘাট (পারঘাট) নদীতে নদী পারাপারের সময় রায়পুর গ্রামের প্রবাসী মোহাম্মদ জমিরুল ইসলামের পুত্র মাদ্রাসা ছাত্র মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে রোমান নামের ৮বছর বয়সের এক শিশুর মৃত্যু বরণ করেছে। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা এবং অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।