ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য আলোর দিশারি হবেন

আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য আলোর দিশারি হবেন : জাহানারা আলম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। দেশের ক্রিকেটের এই ক্রান্তিলগ্নে তার কাঁধে নতুন দায়িত্ব আসায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নারী দলের তারকা পেসার জাহানারা আলম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তামিমকে শুভেচ্ছা জানান জাহানারা। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। তামিম ইকবাল ভাইয়াকে অভিনন্দন। ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য আলোর দিশারি হয়ে উঠবেন।”

উল্লেখ্য, বিসিবির গত নির্বাচনে নানা ধরনের অনিয়ম প্রমাণিত হওয়ায় গতকাল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপরই দেশের ক্রিকেটের হারানো গৌরব ফেরাতে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

দায়িত্ব গ্রহণের পরপরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা পরিষ্কার করেছেন নতুন সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, “সাধারণত নতুন দায়িত্বে এলে অনেকেই নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তবে আমি এবং আমার দলের ব্যক্তিগত মত হলো, বর্তমানে আমাদের প্রধান কাজ বাংলাদেশের ক্রিকেটের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা। গত এক-দেড় বছরে আমাদের ক্রিকেটের যে সম্মান নষ্ট হয়েছে, সেটা পুনরুদ্ধার করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জনপ্রিয় সংবাদ

এইচ-৪ ভিসায় কাজের অনুমতি বাতিলের পথে যুক্তরাষ্ট্র

আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য আলোর দিশারি হবেন

Update Time : ০৭:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। দেশের ক্রিকেটের এই ক্রান্তিলগ্নে তার কাঁধে নতুন দায়িত্ব আসায় তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ নারী দলের তারকা পেসার জাহানারা আলম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে তামিমকে শুভেচ্ছা জানান জাহানারা। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। তামিম ইকবাল ভাইয়াকে অভিনন্দন। ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য আলোর দিশারি হয়ে উঠবেন।”

আরও পড়ুন  নিরাপত্তার গ্যারান্টি পেলে পরশুই দেশে ফিরবেন সাকিব

উল্লেখ্য, বিসিবির গত নির্বাচনে নানা ধরনের অনিয়ম প্রমাণিত হওয়ায় গতকাল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এরপরই দেশের ক্রিকেটের হারানো গৌরব ফেরাতে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

দায়িত্ব গ্রহণের পরপরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা পরিষ্কার করেছেন নতুন সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, “সাধারণত নতুন দায়িত্বে এলে অনেকেই নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তবে আমি এবং আমার দলের ব্যক্তিগত মত হলো, বর্তমানে আমাদের প্রধান কাজ বাংলাদেশের ক্রিকেটের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা। গত এক-দেড় বছরে আমাদের ক্রিকেটের যে সম্মান নষ্ট হয়েছে, সেটা পুনরুদ্ধার করাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন  অভিষেক পোরেল গ্রেপ্তার: মামলায় উঠল গুরুতর অভিযোগ