ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কওমি শিক্ষা ব্যবস্থার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয় : ইফা ডিজি

নারী শিক্ষার উন্নয়নে আলোচনা সভা। ছবি: সংগৃহীত

কওমি শিক্ষা ব্যবস্থার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অসত্য তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা বা অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) মুফতি মুহিবুল্লাহিল বাকী।

শনিবার (১১ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠির আয়োজন করে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া লিলবানাত বাংলাদেশ (বাংলাদেশ কওমি মহিলা মাদরাসা ঐক্য পরিষদ)।

নারী শিক্ষায় কওমি মহিলা মাদরাসার ভূমিকার প্রশংসা

মুফতি মুহিবুল্লাহিল বাকী বলেন, দেশের কওমি মহিলা মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, চরিত্র গঠন এবং নারী শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে সমাজ, পরিবার এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছেন। তাই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে কোনো প্রচেষ্টা দায়িত্বশীল সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।

‘অপপ্রচার বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

অনুষ্ঠানে বক্তারা বলেন, কওমি মহিলা মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম, অবদান এবং সুনাম রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তাদের মতে, নারী শিক্ষা একটি জাতির সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ গঠনে কওমি মহিলা মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে কওমি শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা ও অপপ্রচার উদ্বেগের বিষয়। এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাই করে মতামত দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা, বৃত্তি ও সনদ বিতরণ

আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।

আয়োজকদের ভাষ্য, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং নারী শিক্ষার প্রসারে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও রাজধানীর গোলাপবাগ মহিলা মাদরাসার মুহতামিম ফয়জুল্লাহ ইব্রাহিমীর সভাপতিত্বে এবং সদস্যসচিব বশীরুল হাসান খাদিমানীর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এ ছাড়া বক্তব্য দেন মাওলানা ড. ওলিউর রহমান, মাওলানা আহমদ মায়মুন, মাওলানা আনওয়ারুল হক, মুফতি আবুল হাসান শামসাবাদী, মুফতি উবায়দুল কাদির নদভী, মুফতি সাইফুল ইসলাম, মুফতি আজিজুল হক, মুফতি শাহাদাত হোসাইন, মুফতি আব্দুস সাত্তার, মুফতি উসমান আশরাফী, মুফতি জোবায়ের আহমদ, মুফতি বেলায়েত হোসাইন ফিরোজী, মাওলানা নূরুল হক এবং মাওলানা হোসাইন আহমদসহ আরও অনেকে।

নারী শিক্ষা ও মূল্যবোধ গঠনে গুরুত্ব

বক্তারা বলেন, আধুনিক রাষ্ট্র গঠনে নারী শিক্ষার বিকল্প নেই। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ তৈরিতে কওমি মহিলা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তারা আশা প্রকাশ করেন, শিক্ষা ব্যবস্থাকে ঘিরে যেকোনো আলোচনা হবে তথ্যনির্ভর ও দায়িত্বশীল, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ইতিবাচক অবদান আরও বিকশিত হয়।

জনপ্রিয় সংবাদ

কওমি শিক্ষা ব্যবস্থার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয় : ইফা ডিজি

Update Time : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কওমি শিক্ষা ব্যবস্থার সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অসত্য তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা বা অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) মুফতি মুহিবুল্লাহিল বাকী।

শনিবার (১১ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা, বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠির আয়োজন করে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া লিলবানাত বাংলাদেশ (বাংলাদেশ কওমি মহিলা মাদরাসা ঐক্য পরিষদ)।

নারী শিক্ষায় কওমি মহিলা মাদরাসার ভূমিকার প্রশংসা

মুফতি মুহিবুল্লাহিল বাকী বলেন, দেশের কওমি মহিলা মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, চরিত্র গঠন এবং নারী শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

আরও পড়ুন  হজ শেষে দেশে ফিরলেন ৫২ হাজার হাজি, মৃত্যু ৪৯ জনের

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে সমাজ, পরিবার এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছেন। তাই উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে কোনো প্রচেষ্টা দায়িত্বশীল সমাজের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।

‘অপপ্রচার বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

অনুষ্ঠানে বক্তারা বলেন, কওমি মহিলা মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম, অবদান এবং সুনাম রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তাদের মতে, নারী শিক্ষা একটি জাতির সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ গঠনে কওমি মহিলা মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে কওমি শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা ও অপপ্রচার উদ্বেগের বিষয়। এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাই করে মতামত দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন  খাগড়াছড়িতে মাদকবিরোধী মেন্টর তৈরিতে কর্মশালা

আলোচনা সভা, বৃত্তি ও সনদ বিতরণ

আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান এবং বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।

আয়োজকদের ভাষ্য, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং নারী শিক্ষার প্রসারে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও রাজধানীর গোলাপবাগ মহিলা মাদরাসার মুহতামিম ফয়জুল্লাহ ইব্রাহিমীর সভাপতিত্বে এবং সদস্যসচিব বশীরুল হাসান খাদিমানীর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এ ছাড়া বক্তব্য দেন মাওলানা ড. ওলিউর রহমান, মাওলানা আহমদ মায়মুন, মাওলানা আনওয়ারুল হক, মুফতি আবুল হাসান শামসাবাদী, মুফতি উবায়দুল কাদির নদভী, মুফতি সাইফুল ইসলাম, মুফতি আজিজুল হক, মুফতি শাহাদাত হোসাইন, মুফতি আব্দুস সাত্তার, মুফতি উসমান আশরাফী, মুফতি জোবায়ের আহমদ, মুফতি বেলায়েত হোসাইন ফিরোজী, মাওলানা নূরুল হক এবং মাওলানা হোসাইন আহমদসহ আরও অনেকে।

আরও পড়ুন  ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি থেকে সরে আসতে হবে : আইনমন্ত্রী