ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জানাজায় অংশগ্রহণকারীদের মধ্যে খাবার বিতরণের দৃশ্য। ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের পবিত্র শহর কোমে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের এমন একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, তিনি একটি বড় বাকেট হাতে নিয়ে জানাজায় অংশ নেওয়া মানুষের মধ্যে নিজ হাতে খাবারের প্যাকেট বিতরণ করছেন।

ভিডিওতে নারী, পুরুষ ও শিশুদের খাবার সংগ্রহ করতে দেখা গেলেও প্যাকেটে কী ধরনের খাবার ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। উপস্থিত অনেকেই তার কাছ থেকে খাবার গ্রহণ করেন। ঘটনাটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সময় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খামেনির মরদেহ মঙ্গলবার রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কোমে নেওয়া হয়। সেখানে হাজারো মানুষের উপস্থিতিতে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দাফনের জন্য নেওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে গত ৩ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরান সফরে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। সর্বশেষ ভাইরাল হওয়া ভিডিওতে তার মানবিক কর্মকাণ্ডের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

জনপ্রিয় সংবাদ

নেইমারের অবসরে বাবার আবেগঘন চিঠি, ফুটবল চালিয়ে যাওয়ার অনুরোধ

খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : ০১:৩৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের পবিত্র শহর কোমে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের এমন একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, তিনি একটি বড় বাকেট হাতে নিয়ে জানাজায় অংশ নেওয়া মানুষের মধ্যে নিজ হাতে খাবারের প্যাকেট বিতরণ করছেন।

আরও পড়ুন  সেন্টমার্টিন নিয়ে সিদ্ধান্ত বহাল, জানালেন আব্দুল আউয়াল মিন্টু

ভিডিওতে নারী, পুরুষ ও শিশুদের খাবার সংগ্রহ করতে দেখা গেলেও প্যাকেটে কী ধরনের খাবার ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। উপস্থিত অনেকেই তার কাছ থেকে খাবার গ্রহণ করেন। ঘটনাটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সময় ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খামেনির মরদেহ মঙ্গলবার রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কোমে নেওয়া হয়। সেখানে হাজারো মানুষের উপস্থিতিতে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে দাফনের জন্য নেওয়ার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন  কুরবানির হাটে অনিয়ম ঠেকাতে কঠোর নজরদারি, চাঁদাবাজদের বিরুদ্ধে সতর্কবার্তা