ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকায় কনসার্টে সঞ্জয়-প্রীতম, ফাইনালের আগে বড় চমক Logo একজন পুরুষের যে গুণে সবচেয়ে বেশি মুগ্ধ হন জেনিফার লোপেজ Logo সালমান খান মামলা: বিস্ফোরক টিজারে বড় চমক, কেন গেলেন আদালতে? Logo ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী তালিকা প্রকাশ, সেরা অভিনেতা-অভিনেত্রী কারা! Logo মিরসরাইয়ে চীনের ৩৬৬ কোটি টাকার বস্ত্র কারখানা, হবে ৫৮০ জনের কর্মসংস্থান Logo চাকরি–সংস্কৃতি বদলাচ্ছে: কর্মীর আস্থা ও দক্ষতায় গড়বে সফল প্রতিষ্ঠান Logo করমুক্ত আয় বাড়লেও বাড়ছে করের হার, উদ্বেগে চাকরিজীবী ও মধ্যবিত্ত Logo মুদ্রা বিনিময় হার: দেখুন সর্বশেষ ডলার, ইউরো ও রুপির নতুন দর Logo ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল ইংল্যান্ড Logo মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

রূপপুর ঘিরে পরিবেশ নজরদারি জোরদার, স্থাপন করা হলো আধুনিক মনিটরিং নেটওয়ার্ক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় পরিবেশ পর্যবেক্ষণে বসানো হয়েছে আধুনিক মনিটরিং স্টেশন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের পরিবেশ পর্যবেক্ষণে নতুন প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। এর আওতায় বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক স্বয়ংক্রিয় তথ্য সংগ্রহ কেন্দ্র।

এই ব্যবস্থার মাধ্যমে বাতাস, পানি, মাটি, ঘাস, দুধ ও সবজির মান নিয়মিত বিশ্লেষণ করা হবে। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন শুরুর পর বিকিরণের মাত্রা পর্যবেক্ষণেও এই নেটওয়ার্ক ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, কোনো অস্বাভাবিক রেডিয়েশন ছড়িয়ে পড়লে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একইসঙ্গে পরিবেশগত পরিবর্তনের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা যাবে।

রূপপুর প্রকল্প এলাকায় দীর্ঘ সময় ধরে সংগৃহীত পরিবেশগত তথ্যও এই ব্যবস্থায় সংরক্ষিত রয়েছে। এসব তথ্যের মাধ্যমে ভবিষ্যতে পরিবেশের ওপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রভাব তুলনা করে দেখা সম্ভব হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের আস্থা বাড়াতে এই মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে। কেন্দ্রের চারপাশে বিভিন্ন স্থানে মোট ২৪টি স্টেশন স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ চলবে।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় কনসার্টে সঞ্জয়-প্রীতম, ফাইনালের আগে বড় চমক

রূপপুর ঘিরে পরিবেশ নজরদারি জোরদার, স্থাপন করা হলো আধুনিক মনিটরিং নেটওয়ার্ক

Update Time : ১২:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের পরিবেশ পর্যবেক্ষণে নতুন প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে। এর আওতায় বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক স্বয়ংক্রিয় তথ্য সংগ্রহ কেন্দ্র।

এই ব্যবস্থার মাধ্যমে বাতাস, পানি, মাটি, ঘাস, দুধ ও সবজির মান নিয়মিত বিশ্লেষণ করা হবে। ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদন শুরুর পর বিকিরণের মাত্রা পর্যবেক্ষণেও এই নেটওয়ার্ক ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন  কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু: কানাইঘাটে শোকের ছায়া

প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, কোনো অস্বাভাবিক রেডিয়েশন ছড়িয়ে পড়লে তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একইসঙ্গে পরিবেশগত পরিবর্তনের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করা যাবে।

রূপপুর প্রকল্প এলাকায় দীর্ঘ সময় ধরে সংগৃহীত পরিবেশগত তথ্যও এই ব্যবস্থায় সংরক্ষিত রয়েছে। এসব তথ্যের মাধ্যমে ভবিষ্যতে পরিবেশের ওপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রভাব তুলনা করে দেখা সম্ভব হবে।

আরও পড়ুন  রূপগঞ্জে পুকুরে নামার পর দুই শিশুর মর্মান্তিক মৃত্যু