ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভারতের পরীক্ষাব্যবস্থা সংস্কার

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫৭৭

পরীক্ষাব্যবস্থা সংস্কারে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের পরীক্ষাব্যবস্থা সংস্কারের লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা ও আধার প্রকল্পের অন্যতম রূপকার নন্দন নিলেকানি। কমিটিতে ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, আইবির সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কারওয়াল এবং সরবরাহ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অমৃত লাল মিনাসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা রয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের পরীক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করাই এই টাস্কফোর্সের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন বিল সংসদে আনা হচ্ছে। প্রস্তাবিত আইনে সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রহ্লাদ যোশী, যিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।

সরকারি সূত্র জানিয়েছে, নতুন টাস্কফোর্স ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) পরীক্ষাপদ্ধতি পর্যালোচনা করে প্রযুক্তিনির্ভর কাঠামোগত সংস্কারের সুপারিশ করবে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে ভারতের পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থা আরও শক্তিশালী হবে।

জনপ্রিয় সংবাদ

ভারতের পরীক্ষাব্যবস্থা সংস্কার

Update Time : ১১:১৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভারতের পরীক্ষাব্যবস্থা সংস্কারের লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি জানান, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা ও আধার প্রকল্পের অন্যতম রূপকার নন্দন নিলেকানি। কমিটিতে ইসরোর সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, আইবির সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কারওয়াল এবং সরবরাহ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অমৃত লাল মিনাসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা রয়েছেন।

আরও পড়ুন  ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন পুতিন

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের পরীক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করাই এই টাস্কফোর্সের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে নতুন বিল সংসদে আনা হচ্ছে। প্রস্তাবিত আইনে সর্বোচ্চ ১০ কোটি রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।

সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রহ্লাদ যোশী, যিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।

আরও পড়ুন  ভারত-চীন সম্পর্ক নিয়ে শি জিনপিং-মোদির গুরুত্বপূর্ণ বার্তা