ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫৪৯

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বেতন ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। ছবি: সংগৃহীত

শিক্ষকদের বেতন ও পেশাগত মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের আর্থিক সুবিধা ও প্রশিক্ষণ বাড়িয়ে শিক্ষার মান উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, শিক্ষকদের শ্রেণিকক্ষে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে অনেক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সীমিত বেতনের কারণে অতিরিক্ত পেশায় যুক্ত হতে বাধ্য হন। এতে শিক্ষাদানে পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই তারা যেন অন্য কোনো পেশার ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থীদের জন্য পুরো সময় ব্যয় করতে পারেন, সে লক্ষ্যেই ধাপে ধাপে তাদের বেতন ও সম্মানী বৃদ্ধি করা হবে।

তিনি আরও জানান, চলতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা। এর মাধ্যমে শিক্ষা খাতে অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ৪ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৩ হাজার ৫৯৯ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

Update Time : ০৮:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

শিক্ষকদের বেতন ও পেশাগত মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের আর্থিক সুবিধা ও প্রশিক্ষণ বাড়িয়ে শিক্ষার মান উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, শিক্ষকদের শ্রেণিকক্ষে আরও দক্ষ ও কার্যকর করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ রয়েছে।

আরও পড়ুন  নতুন শিক্ষার কারিকুলাম বাস্তবায়ন নিয়ে যা বললেন ববি হাজ্জাজ

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে অনেক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সীমিত বেতনের কারণে অতিরিক্ত পেশায় যুক্ত হতে বাধ্য হন। এতে শিক্ষাদানে পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই তারা যেন অন্য কোনো পেশার ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থীদের জন্য পুরো সময় ব্যয় করতে পারেন, সে লক্ষ্যেই ধাপে ধাপে তাদের বেতন ও সম্মানী বৃদ্ধি করা হবে।

আরও পড়ুন  নরসিংদী মেডিক্যাল কলেজ অনুমোদন: ৩৯তম উপহার পেল দেশ

তিনি আরও জানান, চলতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা। এর মাধ্যমে শিক্ষা খাতে অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

এদিকে ২০২৬-২৭ অর্থবছরের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ৪ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৩ হাজার ৫৯৯ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন  নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ঝিনাইদহে ৮ জনের নামে মামলা দায়ের