ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, এবার কি বিজেপিতে টলিউড নায়িকা?

তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত

তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য তথা টালিউড তারকা কোয়েল মল্লিক তাঁর এমপি পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের হাতে তিনি তাঁর পদত্যাগপত্র সশরীরে তুলে দেন। এরপরই দিল্লির বিজেপি মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।

এর আগে গত ১১ জুন ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেও তা নিয়ম মেনে গৃহীত হয়নি। নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে আজ উপরাষ্ট্রপতির বাসভবনে যান এই অভিনেত্রী। এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়াল মাত্র ৯টিতে।

জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েলকে গত মার্চ মাসে রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাঁর সঙ্গে আরও তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে পশ্চিমবঙ্গের কোটা থেকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাত্র কয়েক মাসের মাথায় কোয়েল মল্লিক তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

সম্প্রতি তৃণমূলের আরও তিন প্রভাবশালী রাজ্যসভা সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই তিন সাংসদ পদত্যাগ করার পরপরই বিজেপি তাঁদের আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। কোয়েল মল্লিকও সেই একই পথে হেঁটে পদ্মশিবিরে যোগ দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে লোকসভার তৃণমূল সাংসদদের একটি বড় অংশও ইতিমধ্যে দল ছেড়ে নতুন দল গঠন করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের মধ্যস্থতায় দলছুট এই সাংসদরা এখন নতুন রাজনৈতিক সমীকরণের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২০ জুলাই শুরু হতে যাওয়া লোকসভার বর্ষাকালীন অধিবেশনের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জনপ্রিয় সংবাদ

সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, এবার কি বিজেপিতে টলিউড নায়িকা?

Update Time : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য তথা টালিউড তারকা কোয়েল মল্লিক তাঁর এমপি পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের হাতে তিনি তাঁর পদত্যাগপত্র সশরীরে তুলে দেন। এরপরই দিল্লির বিজেপি মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে।

এর আগে গত ১১ জুন ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠালেও তা নিয়ম মেনে গৃহীত হয়নি। নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে আজ উপরাষ্ট্রপতির বাসভবনে যান এই অভিনেত্রী। এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়াল মাত্র ৯টিতে।

আরও পড়ুন  হাসপাতাল থেকে বিদেশে গর্ভফুল পাচার, পাকিস্তানে চাঞ্চল্যকর চক্র ফাঁস

জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েলকে গত মার্চ মাসে রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তাঁর সঙ্গে আরও তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে পশ্চিমবঙ্গের কোটা থেকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাত্র কয়েক মাসের মাথায় কোয়েল মল্লিক তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

সম্প্রতি তৃণমূলের আরও তিন প্রভাবশালী রাজ্যসভা সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই তিন সাংসদ পদত্যাগ করার পরপরই বিজেপি তাঁদের আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে। কোয়েল মল্লিকও সেই একই পথে হেঁটে পদ্মশিবিরে যোগ দিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, তিন বাংলাদেশিসহ নিহত ৪