ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন উদ্যোগ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৫৩০

সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ। ছবি: সংগৃহীত

সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করতে যাচ্ছে সরকার। বগুড়ার মোকামতলা উপজেলার নতুন গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) জেলা প্রশাসকের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল জানায়, ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

জানা গেছে, গত ১১ জুন জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এর আওতায় ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছিল।

তবে নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ ছিল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে এসব নাম নির্বাচন করা হয়েছে। যদিও প্রতিমন্ত্রী দাবি করেন, গণশুনানির মাধ্যমে ভৌগোলিক বিবেচনায় নামগুলো নির্ধারণ করা হয়েছিল এবং তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল হওয়া ছিল কাকতালীয়।

জনপ্রিয় সংবাদ

এইচ-৪ ভিসায় কাজের অনুমতি বাতিলের পথে যুক্তরাষ্ট্র

সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন উদ্যোগ

Update Time : ১০:৪২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করতে যাচ্ছে সরকার। বগুড়ার মোকামতলা উপজেলার নতুন গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) জেলা প্রশাসকের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেল জানায়, ইউনিয়ন দুটির নতুন নাম নির্ধারণে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন  জামায়াত বিচার বিভাগের স্বাধীনতার জন্য রাজপথে থাকবে, হামিদুর রহমান আযাদ

জানা গেছে, গত ১১ জুন জারি হওয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এর আওতায় ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছিল।

তবে নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ ছিল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে এসব নাম নির্বাচন করা হয়েছে। যদিও প্রতিমন্ত্রী দাবি করেন, গণশুনানির মাধ্যমে ভৌগোলিক বিবেচনায় নামগুলো নির্ধারণ করা হয়েছিল এবং তার পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল হওয়া ছিল কাকতালীয়।

আরও পড়ুন  শাহবাগে ডাকসু নেতার ওপর হামলা: জুবায়ের ও মুসাদ্দিক আহত