ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিটিভি বিশ্বকাপ প্রচারস্বত্বে বড় সুবিধা, ভ্যাট অব্যাহতি দিল এনবিআর Logo হঠাৎ কেন এপস্টিন ইস্যুতে মুখ খুললেন মেলানিয়া? জানাল হোয়াইট হাউস Logo দেশের একমাত্র সচল আবহাওয়া রাডারও বন্ধ, বাড়ছে উদ্বেগ Logo ৮টি যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প Logo ভোলা-লক্ষ্মীপুর ও ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ সাগর উত্তাল Logo ১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ Logo শাহজাদপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে ১টি নির্মম অভিযোগ Logo খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছে ইরান Logo বিশ্বকাপে জনবহুল দেশ: কেন নেই বিশ্বের ১০ দেশের ৮টি? Logo ২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার তারিখ ঘোষণা

নিউইয়র্কে স্বাধীনতা দিবসের রাতে বন্দুক হামলা, গুলিবিদ্ধ ৮

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫০৩

নিউইয়র্কের কোনি আইল্যান্ডে বন্দুক হামলার পর ঘটনাস্থলে পুলিশের তৎপরতা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের রাতে নিউইয়র্ক নগরীর কোনি আইল্যান্ডে বন্দুক হামলায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার এবিসি নিউজের প্রতিবেদনে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পুলিশের তথ্যমতে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চার শিশু রয়েছে। গুলিবিদ্ধ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। চিকিৎসাধীন সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও একজন তরুণীর অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

এনওয়াইপিডি ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলার কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপিত হয়। উৎসবমুখর এই রাতে নিউইয়র্কের ব্যস্ত পর্যটন এলাকা কোনি আইল্যান্ডে এমন বন্দুক হামলার ঘটনা দেশটির জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

জনপ্রিয় সংবাদ

বিটিভি বিশ্বকাপ প্রচারস্বত্বে বড় সুবিধা, ভ্যাট অব্যাহতি দিল এনবিআর

নিউইয়র্কে স্বাধীনতা দিবসের রাতে বন্দুক হামলা, গুলিবিদ্ধ ৮

Update Time : ০৪:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্‌যাপনের রাতে নিউইয়র্ক নগরীর কোনি আইল্যান্ডে বন্দুক হামলায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রোববার এবিসি নিউজের প্রতিবেদনে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বরাত দিয়ে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের ওয়েস্ট ৩১ স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় যা থাকতে পারে

পুলিশের তথ্যমতে, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চার শিশু রয়েছে। গুলিবিদ্ধ শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। চিকিৎসাধীন সাতজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও একজন তরুণীর অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

এনওয়াইপিডি ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলার কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন  নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট আনলেন ট্রাম্প