ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন: বাড়ছে ৬৪ শতাংশ Logo আ স ম ফিরোজ: নতুন দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ Logo থাইল্যান্ডের এআইটি পরিদর্শনে মাভাবিপ্রবি উপাচার্য, গবেষণায় যৌথ কাজের পরিকল্পনা Logo সাহাদুল হকের মৃত্যু: চার বছর আগের হলফনামায় কী ছিল Logo কাঁঠালের দাম: মৌসুম শেষে সর্বোচ্চ ১ হাজার টাকা Logo কানাডায় গায়কের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি! Logo বাল্যবিবাহের অপরাধে কেরানীগঞ্জে বরসহ ৩ জনের কারাদণ্ড Logo চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ Logo এমবাপ্পের রেকর্ডের রাতে ইন্টারকে হারাল রিয়াল Logo হালান্ডের জোড়া গোল, পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির দাপুটে জয়

বিশ্বকাপের দায়িত্ব হারালেন আফ্রিকান রেফারি, প্রবেশে বাধা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে বিশ্বকাপ দায়িত্ব হারানো সোমালি রেফারি ওমর আরতান। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতান। টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে ফিরে যেতে হয়েছে নিজ দেশে।

ঘটনার পর বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হলেও মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের সময় আরতানের বিরুদ্ধে সন্দেহজনক যোগাযোগের অভিযোগ উঠে আসে। সেই কারণেই তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, রেফারি আরতান অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় তাকে একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি এমন কোনো সংশ্লিষ্টতার কথা জানেন না বলে কর্তৃপক্ষকে জানান।

বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ এই আসরে দায়িত্ব পালনের সুযোগ হারালেও নিজ দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। বিমানবন্দরে সরকারি প্রতিনিধি, ফুটবল কর্মকর্তাসহ স্থানীয় অনেক মানুষ তাকে স্বাগত জানান।

সাম্প্রতিক সময়ে আফ্রিকার অন্যতম সফল রেফারি হিসেবে পরিচিতি পাওয়া আরতানের এই ঘটনা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে ফুটবল মহলেও আলোচনা অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন: বাড়ছে ৬৪ শতাংশ

বিশ্বকাপের দায়িত্ব হারালেন আফ্রিকান রেফারি, প্রবেশে বাধা যুক্তরাষ্ট্রের

Update Time : ১২:১৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতান। টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে ফিরে যেতে হয়েছে নিজ দেশে।

ঘটনার পর বিষয়টি নিয়ে নানা জল্পনা তৈরি হলেও মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের সময় আরতানের বিরুদ্ধে সন্দেহজনক যোগাযোগের অভিযোগ উঠে আসে। সেই কারণেই তাকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন  একসময় সাংবাদিকরা পয়সা ও হুমকির কাছে মাথা নত করেননি: রিজভী

অন্যদিকে, রেফারি আরতান অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় তাকে একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে তিনি এমন কোনো সংশ্লিষ্টতার কথা জানেন না বলে কর্তৃপক্ষকে জানান।

বিশ্ব ফুটবলের গুরুত্বপূর্ণ এই আসরে দায়িত্ব পালনের সুযোগ হারালেও নিজ দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। বিমানবন্দরে সরকারি প্রতিনিধি, ফুটবল কর্মকর্তাসহ স্থানীয় অনেক মানুষ তাকে স্বাগত জানান।

আরও পড়ুন  ফুটবলপ্রেমীদের কাছে একটি নতুন নাম আরলিং হালান্ড