ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই Logo পূর্ণিমার আর্জেন্টিনা সমর্থন: দারুণ উচ্ছ্বাসে মেসিদের নিয়ে যা লিখলেন Logo বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে প্যানেল আইনজীবী নিয়োগের সুযোগ Logo ‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান Logo হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ? Logo খাবারের আগে নাকি পরে ফল খাওয়া উচিত, গবেষণা আসলে কী বলে? Logo যুদ্ধবিরতি শেষ! ইরানকে নিয়ে ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা Logo বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা Logo এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার Logo ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমিরের অভিযোগ

যুদ্ধবিরতি শেষ! ইরানকে নিয়ে ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৪:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫০৫

যুদ্ধবিরতি নিয়ে ন্যাটো সম্মেলনে ট্রাম্পের বক্তব্য। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন ‘শেষ’। রাতভর হামলা-পাল্টা হামলার পর তিনি বলেন, ইরানের সঙ্গে আর কোনো ধরনের লেনদেন বা আলোচনা করতে চান না। ট্রাম্পের দাবি, তেহরানের নেতৃত্ব ‘জঘন্য, নৃশংস ও সহিংস প্রকৃতির’ এবং তাদের ওপর আর বিশ্বাস করার সুযোগ নেই।

বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসা মানে শুধু সময় নষ্ট করা। তাঁর ভাষায়, ইরানের নেতারা ‘মিথ্যাবাদী’ এবং তারা আলোচনাকে গুরুত্ব দিচ্ছে না।

ট্রাম্প আরও বলেন, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে তারা সেটি ব্যবহার করত। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরানের পারমাণবিক সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। তাই নতুন করে আলোচনার প্রয়োজন দেখছেন না তিনি।

এর আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযানও ছিল বলে দাবি করা হয়।

এর জবাবে ইরান জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং নতুন করে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

যুদ্ধবিরতি শেষ! ইরানকে নিয়ে ট্রাম্পের বিস্ফোরক ঘোষণা

Update Time : ০৪:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি এখন ‘শেষ’। রাতভর হামলা-পাল্টা হামলার পর তিনি বলেন, ইরানের সঙ্গে আর কোনো ধরনের লেনদেন বা আলোচনা করতে চান না। ট্রাম্পের দাবি, তেহরানের নেতৃত্ব ‘জঘন্য, নৃশংস ও সহিংস প্রকৃতির’ এবং তাদের ওপর আর বিশ্বাস করার সুযোগ নেই।

বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় বসা মানে শুধু সময় নষ্ট করা। তাঁর ভাষায়, ইরানের নেতারা ‘মিথ্যাবাদী’ এবং তারা আলোচনাকে গুরুত্ব দিচ্ছে না।

আরও পড়ুন  ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত, দায় স্বীকার ইসরায়েলের

ট্রাম্প আরও বলেন, ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তবে তারা সেটি ব্যবহার করত। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরানের পারমাণবিক সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। তাই নতুন করে আলোচনার প্রয়োজন দেখছেন না তিনি।

এর আগে মঙ্গলবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযানও ছিল বলে দাবি করা হয়।

আরও পড়ুন  ট্রাম্পের আগে ন্যাটোর বিশাল অস্ত্র চুক্তি, বাড়ছে উত্তেজনা