ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীল জার্সিতে ফিরছেন মেসিরা? জেগে উঠছে ম্যারাডোনার স্মৃতি

আর্জেন্টিনা নীল জার্সি

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুই দলের জার্সি। বুধবার রাতের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কোন দল কোন রঙের জার্সি পরে মাঠে নামবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নির্ধারণে আজ বৈঠকে বসছে ফিফা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) প্রতিনিধিরা।

বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তির এই লড়াই ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। তবে ম্যাচের কৌশল বা একাদশের পাশাপাশি এবার আলোচনায় এসেছে জার্সির রঙ। কারণ ইংল্যান্ডের মূল জার্সি সাদা এবং আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতেও সাদার আধিক্য রয়েছে। ফলে মাঠে খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং দর্শকদের জন্য বিভ্রান্তির সম্ভাবনা তৈরি হতে পারে।

ফিফার নিয়ম অনুযায়ী নকআউট পর্বে ব্র্যাকেটের ওপরে থাকা দলকে ‘টিম এ’ হিসেবে বিবেচনা করা হয়। এবার সেই অবস্থানে রয়েছে ইংল্যান্ড। নিয়ম অনুসারে ইংল্যান্ড যদি নিজেদের সাদা হোম জার্সি ব্যবহার করে, তাহলে আর্জেন্টিনাকে খেলতে হবে তাদের নীল অ্যাওয়ে জার্সিতে। এ ক্ষেত্রে বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচে দেখা যেতে পারে ভিন্ন এক আর্জেন্টিনাকে।

তবে বিকল্প ব্যবস্থাও রয়েছে। ইংল্যান্ড চাইলে নিজেদের লাল অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনা খেলবে তাদের বহুল পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সিতে। সমর্থকদের বড় একটি অংশও চায় মেসিদের ঐতিহ্যবাহী জার্সিতেই মাঠে দেখতে।

যদি আর্জেন্টিনাকে নীল জার্সি পরতে হয়, তাহলে সেটি ফিরিয়ে আনবে ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় স্মৃতি। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ড ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই সাদা জার্সি ব্যবহার করেছে। শুধু পানামার বিপক্ষে লাল জার্সিতে খেলতে দেখা গেছে তাদের। অন্যদিকে আর্জেন্টিনা এবার মাত্র একবার নীল জার্সি পরেছে। জর্ডানের বিপক্ষে প্রতিপক্ষের জার্সির রং মিল থাকায় সেবার অ্যাওয়ে কিট ব্যবহার করতে হয়েছিল।

আজকের বৈঠকের পরই চূড়ান্তভাবে জানা যাবে সেমিফাইনালের মঞ্চে কোন জার্সিতে নামবে দুই দল। আর্জেন্টিনা কি তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে মাঠে নামবে, নাকি ফুটবলপ্রেমীদের সামনে আবারও ফিরে আসবে ১৯৮৬ সালের সেই স্মরণীয় নীল জার্সি—এখন সেটিই দেখার অপেক্ষা।

জনপ্রিয় সংবাদ

নীল জার্সিতে ফিরছেন মেসিরা? জেগে উঠছে ম্যারাডোনার স্মৃতি

Update Time : ০২:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুই দলের জার্সি। বুধবার রাতের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কোন দল কোন রঙের জার্সি পরে মাঠে নামবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি নির্ধারণে আজ বৈঠকে বসছে ফিফা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) প্রতিনিধিরা।

বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তির এই লড়াই ঘিরে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। তবে ম্যাচের কৌশল বা একাদশের পাশাপাশি এবার আলোচনায় এসেছে জার্সির রঙ। কারণ ইংল্যান্ডের মূল জার্সি সাদা এবং আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতেও সাদার আধিক্য রয়েছে। ফলে মাঠে খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা এবং দর্শকদের জন্য বিভ্রান্তির সম্ভাবনা তৈরি হতে পারে।

আরও পড়ুন  দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার সামনে কারা, বদলে গেল পুরো সমীকরণ

ফিফার নিয়ম অনুযায়ী নকআউট পর্বে ব্র্যাকেটের ওপরে থাকা দলকে ‘টিম এ’ হিসেবে বিবেচনা করা হয়। এবার সেই অবস্থানে রয়েছে ইংল্যান্ড। নিয়ম অনুসারে ইংল্যান্ড যদি নিজেদের সাদা হোম জার্সি ব্যবহার করে, তাহলে আর্জেন্টিনাকে খেলতে হবে তাদের নীল অ্যাওয়ে জার্সিতে। এ ক্ষেত্রে বিশ্বকাপের অন্যতম আলোচিত ম্যাচে দেখা যেতে পারে ভিন্ন এক আর্জেন্টিনাকে।

তবে বিকল্প ব্যবস্থাও রয়েছে। ইংল্যান্ড চাইলে নিজেদের লাল অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনা খেলবে তাদের বহুল পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সিতে। সমর্থকদের বড় একটি অংশও চায় মেসিদের ঐতিহ্যবাহী জার্সিতেই মাঠে দেখতে।

আরও পড়ুন  আর্জেন্টিনাকে সবচেয়ে বেশি গোল দেওয়া দলগুলো কারা? জানুন ইতিহাস

যদি আর্জেন্টিনাকে নীল জার্সি পরতে হয়, তাহলে সেটি ফিরিয়ে আনবে ফুটবল ইতিহাসের এক অবিস্মরণীয় স্মৃতি। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেই দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ড ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই সাদা জার্সি ব্যবহার করেছে। শুধু পানামার বিপক্ষে লাল জার্সিতে খেলতে দেখা গেছে তাদের। অন্যদিকে আর্জেন্টিনা এবার মাত্র একবার নীল জার্সি পরেছে। জর্ডানের বিপক্ষে প্রতিপক্ষের জার্সির রং মিল থাকায় সেবার অ্যাওয়ে কিট ব্যবহার করতে হয়েছিল।

আরও পড়ুন  বিশ্বকাপে দর্শকদের জন্য সহজ হচ্ছে মার্কিন ভিসা