ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রেন্ডন ম্যাককালাম বরখাস্ত: ইংল্যান্ড টেস্ট কোচে বড় পরিবর্তন Logo ঢামেকসহ ১৫ হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান Logo এসএসসি রেজাল্ট ২০২৬ SMS ফরম্যাট: মোবাইলে ফলাফল দেখার সহজ নিয়ম Logo সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে সিস্টেম গ্রুপের ত্রাণ বিতরণ Logo একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা, আর প্রতি মাসে ১০ লাখ টাকা দিবি’ Logo বরিশালের দুর্গম জঙ্গলে সেনা মহড়ায় প্রধানমন্ত্রী Logo নতুন মামলায় গ্রেপ্তার সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতি Logo প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হলো কুমিল্লার এইচএসসি পরীক্ষাকেন্দ্র Logo জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের পাশে জসিম উদ্দিন আহমেদ

সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল বাংলালিংক

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৬:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৫২৭

সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের সাফল্য। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জনের মাধ্যমে উদ্ভাবন, টেকসই উন্নয়ন, সামাজিক মূল্য সৃষ্টি এবং কার্যকর প্রকিউরমেন্ট ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বিভিন্ন দেশের শীর্ষ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এ সাফল্য অর্জন করেছে বাংলালিংক।

চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠান ৭ থেকে ৯ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এই অ্যাওয়ার্ড। প্রতি বছর উদ্ভাবন, কৌশলগত প্রভাব এবং উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতে এ সম্মাননা দেওয়া হয়।

এবার এশিয়ার বিভিন্ন দেশের বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে চারটি বিভাগে স্বীকৃতি পেয়েছে বাংলালিংক। সামাজিক মূল্য সৃষ্টি, টেকসই উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট নেতৃত্বে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে।

পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে বাংলালিংকের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহান বলেন, এই অর্জন প্রকিউরমেন্ট দলের নিষ্ঠা, উদ্ভাবনী সক্ষমতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আন্তর্জাতিক অঙ্গনে চারটি বিভাগে স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। তিনি জানান, এই সম্মান ভবিষ্যতে টেকসই উন্নয়ন ও পরিচালনাগত উৎকর্ষ অর্জনের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

চারটি স্বীকৃতির মধ্যে ‘প্রকিউরমেন্ট এনাবলিং ইনক্লুসিভ ডিজিটাল এডুকেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইনিশিয়েটিভ টু ডেলিভার সোশ্যাল ভ্যালু থ্রু প্রকিউরমেন্ট’ বিভাগে বিজয়ী হয়েছে বাংলালিংক। প্রকল্পটির নেতৃত্ব দেন ক্যাটাগরি ম্যানেজার কাজী সানজিদ আহমেদ। এছাড়া ‘কার্বন-স্মার্ট গ্রিন মাইক্রোওয়েভ কানেক্টিভিটি’ উদ্যোগের জন্য ‘বেস্ট সাসটেইনেবিলিটি প্রজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগেও বিজয়ী হয় প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের প্রতিনিধিত্ব করেন ক্যাটাগরি ম্যানেজার নাজিরুল ইসলাম খান।

অন্যদিকে, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে পরিচালিত র‍্যান (রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক) ট্রান্সফরমেশন প্রকল্প ‘বেস্ট অ্যাপ্রোচ টু রিস্ক মিটিগেশন’ বিভাগে রানার-আপ স্বীকৃতি অর্জন করেছে। পাশাপাশি আশিক সোবহানের প্রতিনিধিত্বে বাংলালিংক ‘প্রকিউরমেন্ট টিম অব দ্য ইয়ার’ বিভাগেও রানার-আপ হয়েছে। এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে বাংলালিংকের দক্ষ প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ব্রেন্ডন ম্যাককালাম বরখাস্ত: ইংল্যান্ড টেস্ট কোচে বড় পরিবর্তন

সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল বাংলালিংক

Update Time : ০৬:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জনের মাধ্যমে উদ্ভাবন, টেকসই উন্নয়ন, সামাজিক মূল্য সৃষ্টি এবং কার্যকর প্রকিউরমেন্ট ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বিভিন্ন দেশের শীর্ষ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এ সাফল্য অর্জন করেছে বাংলালিংক।

চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠান ৭ থেকে ৯ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এই অ্যাওয়ার্ড। প্রতি বছর উদ্ভাবন, কৌশলগত প্রভাব এবং উল্লেখযোগ্য সাফল্যের ভিত্তিতে এ সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুন  ফোন নিরাপত্তা টিপস: কার্যকর উপায়ে হ্যাকারদের এড়িয়ে চলুন

এবার এশিয়ার বিভিন্ন দেশের বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে চারটি বিভাগে স্বীকৃতি পেয়েছে বাংলালিংক। সামাজিক মূল্য সৃষ্টি, টেকসই উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট নেতৃত্বে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি এ স্বীকৃতি অর্জন করে।

পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে বাংলালিংকের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহান বলেন, এই অর্জন প্রকিউরমেন্ট দলের নিষ্ঠা, উদ্ভাবনী সক্ষমতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আন্তর্জাতিক অঙ্গনে চারটি বিভাগে স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের। তিনি জানান, এই সম্মান ভবিষ্যতে টেকসই উন্নয়ন ও পরিচালনাগত উৎকর্ষ অর্জনের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুন  ওয়ালটন আইকনিক টাওয়ার: বসুন্ধরা আবাসিকে কর্পোরেট অফিস নির্মাণ

চারটি স্বীকৃতির মধ্যে ‘প্রকিউরমেন্ট এনাবলিং ইনক্লুসিভ ডিজিটাল এডুকেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইনিশিয়েটিভ টু ডেলিভার সোশ্যাল ভ্যালু থ্রু প্রকিউরমেন্ট’ বিভাগে বিজয়ী হয়েছে বাংলালিংক। প্রকল্পটির নেতৃত্ব দেন ক্যাটাগরি ম্যানেজার কাজী সানজিদ আহমেদ। এছাড়া ‘কার্বন-স্মার্ট গ্রিন মাইক্রোওয়েভ কানেক্টিভিটি’ উদ্যোগের জন্য ‘বেস্ট সাসটেইনেবিলিটি প্রজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগেও বিজয়ী হয় প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের প্রতিনিধিত্ব করেন ক্যাটাগরি ম্যানেজার নাজিরুল ইসলাম খান।

আরও পড়ুন  এজিআই ও ডিজাইনারদের ভবিষ্যৎ: এআই কি চাকরি কেড়ে নেবে?