ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা Logo জনসন চার্লসের নাটকীয় প্রত্যাবর্তন, ফিরেই জেতালেন দল Logo ভিসা বন্ড ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি Logo খালেদ আহমেদ ইংল্যান্ডের কাউন্টিতে, কেন্টে নতুন চ্যালেঞ্জ Logo হামজার অভিষেকে নাটকীয় জয়, শেফিল্ডের প্রথম তিন পয়েন্ট Logo তারেক রহমানের ভারত সফর নিয়ে ত্রিবেদীর মন্তব্য Logo ইমামের চোট নিয়ে তদন্ত, বড় পদক্ষেপের ইঙ্গিত পাকিস্তানের Logo প্রিমিয়ার লিগ দলবদলে রেকর্ড, চমকপ্রদ ৩৪৬ কোটি পাউন্ড ব্যয় Logo পারেদেসের জাতীয় দল ছাড়ার ইঙ্গিত, মেসির বিদায়ের পর নতুন ধাক্কা Logo জিয়াউল আহসানকে নিয়ে ট্রাইব্যুনালে মাঝির সাক্ষ্য

সাইফ-তানজিদের ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারে চার ছক্কা হাঁকিয়ে মাঠ ছাড়ছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দুই ওপেনারের দুর্দান্ত ফিফটি এবং শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে এই চ্যালেঞ্জিং পুঁজি পায় টাইগাররা।

ম্যাচের শুরুতে বাংলাদেশের ওপেনিং জুটি ছিল দেখার মতো। দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম শুরু থেকেই উইকেটের চারপাশে দৃষ্টিনন্দন শট খেলে পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান তোলেন। তানজিদ তামিম শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন, অন্যদিকে সাইফ হাসান তাকে যোগ্য সঙ্গ দেন। দুজনের চমৎকার বোঝাপড়ায় উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে ১২০ রান যোগ হয়।

তবে দুই ওপেনারের বিদায়ের পর হঠাৎ করেই বাংলাদেশের ইনিংসে বড় ধস নামে। ৪৫ বলে ৫৫ রান করে সাইফ এবং ৪৪ বলে ৫৮ রান করে তানজিদ আউট হওয়ার পর মাত্র ২১ রানের ব্যবধানে ৫টি উইকেট হারিয়ে ফেলে দল। অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৬ রান এবং নুরুল হাসান সোহান মাত্র ৪ রান করে দ্রুত সাজঘরে ফিরলে বেশ চাপে পড়ে বাংলাদেশ।

চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন ইয়াসির আলি চৌধুরী এবং সাতে নামা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের শেষ ওভারে জিম্বাবুয়ের বোলার ব্র্যাড ইভান্সের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৪টি বিশাল ছক্কায় একাই ২৮ রান তোলেন সাইফউদ্দিন। মাত্র ১০ বলে ৩১ রানের এক টর্নেডো ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন, অন্যদিকে ইয়াসির আলি ১২ বলে ২২ রানে টিকে ছিলেন। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স ২টি করে উইকেট নেন।

জনপ্রিয় সংবাদ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা

সাইফ-তানজিদের ফিফটিতে বড় সংগ্রহ বাংলাদেশের

Update Time : ০৭:৪২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দুই ওপেনারের দুর্দান্ত ফিফটি এবং শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে এই চ্যালেঞ্জিং পুঁজি পায় টাইগাররা।

ম্যাচের শুরুতে বাংলাদেশের ওপেনিং জুটি ছিল দেখার মতো। দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম শুরু থেকেই উইকেটের চারপাশে দৃষ্টিনন্দন শট খেলে পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান তোলেন। তানজিদ তামিম শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন, অন্যদিকে সাইফ হাসান তাকে যোগ্য সঙ্গ দেন। দুজনের চমৎকার বোঝাপড়ায় উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে ১২০ রান যোগ হয়।

আরও পড়ুন  'মার্চ টু ঢাকা' কেন একদিন এগিয়ে আনা হয়েছিল কর্মসূচি?

তবে দুই ওপেনারের বিদায়ের পর হঠাৎ করেই বাংলাদেশের ইনিংসে বড় ধস নামে। ৪৫ বলে ৫৫ রান করে সাইফ এবং ৪৪ বলে ৫৮ রান করে তানজিদ আউট হওয়ার পর মাত্র ২১ রানের ব্যবধানে ৫টি উইকেট হারিয়ে ফেলে দল। অধিনায়ক তাওহিদ হৃদয় ৫ বলে ৬ রান এবং নুরুল হাসান সোহান মাত্র ৪ রান করে দ্রুত সাজঘরে ফিরলে বেশ চাপে পড়ে বাংলাদেশ।

আরও পড়ুন  চট্টগ্রাম উত্তর বন বিভাগের বৃক্ষমেলায় ব্যাপক সাড়া, ৫ দিন বাড়ল মেলার সময়

চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে দলের হাল ধরেন ইয়াসির আলি চৌধুরী এবং সাতে নামা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের শেষ ওভারে জিম্বাবুয়ের বোলার ব্র্যাড ইভান্সের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৪টি বিশাল ছক্কায় একাই ২৮ রান তোলেন সাইফউদ্দিন। মাত্র ১০ বলে ৩১ রানের এক টর্নেডো ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন, অন্যদিকে ইয়াসির আলি ১২ বলে ২২ রানে টিকে ছিলেন। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স ২টি করে উইকেট নেন।

আরও পড়ুন  উখিয়ার উত্তর হাজীরপাড়ার ব্রিজ নির্মাণ অনিয়মে তদন্ত দাবি জোরালো