ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রবাসী আয় উৎস: সৌদি আরব ও যুক্তরাজ্যের অবস্থান Logo বিকাশে লেনদেন: স্মার্ট ডিজিটাল অর্থনীতির নতুন অধ্যায় Logo অনন্যা পান্ডের হোয়াইট ক্যামেলিয়া ব্রাইডাল লুক: ১০০ ক্যারেট হীরায় নজরকাড়া রাজকীয় সাজ Logo রাঙ্গামাটিতে বন্যায় কৃষি-মৎস্যে ৬০ কোটি টাকার ক্ষতি Logo ৬৪ দলের বিশ্বকাপ, কতটা সম্ভব ফিফার নতুন পরিকল্পনা Logo ছাত্রাবাসে ধর্ষণ অভিযোগ: ৪ দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ Logo প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফি? কুকুরেয়ার ভিডিওর আসল রহস্য Logo হুতিদের নৌ অবরোধ ঘোষণা: সৌদির জন্য বড় হুমকি, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা Logo ধূমপান ছাড়ার ৪ সহজ উপায়, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ Logo চরমোনাই পীরের কড়া বার্তা: ইসলামের নামে একাধিক দল নিয়ে প্রশ্ন

ধান রোপণের সময় বিদ্যুৎস্পর্শে দুই কৃষকের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৯:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫০৯

ফটিকছড়িতে বিদ্যুৎস্পর্শে নিহত দুই কৃষক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পর্শে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাদার্শাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পানিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের মিরেরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল হাশেম (৫০) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৪০)। দুর্ঘটনার সময় তারা আরও দুই কৃষকের সঙ্গে বিলে ধানের চারা রোপণ করছিলেন।

নিহত আবুল হাশেমের ছেলে জুনায়েদ জানান, তার বাবা ও অন্যরা জমিতে কাজ করার সময় হঠাৎ পানিতে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ প্রবাহিত হয়। এতে আবুল হাশেম ও মো. ইউনুস বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে বিলম্বের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন। তিনি বলেন, ফায়ার সার্ভিস, ভূজপুর থানা ও ফটিকছড়ি থানাকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় কেউ ঘটনাস্থলে পৌঁছেনি। পরে স্থানীয় লোকজন দুই কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনাস্থলটি ফটিকছড়ি থানার আওতাভুক্ত হওয়ায় তাদের পক্ষ থেকে কোনো টিম পাঠানো হয়নি।

অন্যদিকে, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান দাবি করেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, তিনি বিষয়টি জেনে বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানাবেন।

জনপ্রিয় সংবাদ

প্রবাসী আয় উৎস: সৌদি আরব ও যুক্তরাজ্যের অবস্থান

ধান রোপণের সময় বিদ্যুৎস্পর্শে দুই কৃষকের মৃত্যু

Update Time : ০৯:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পর্শে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাদার্শাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পানিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের মিরেরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল হাশেম (৫০) এবং একই এলাকার মাহবুবুল আলমের ছেলে মো. ইউনুস (৪০)। দুর্ঘটনার সময় তারা আরও দুই কৃষকের সঙ্গে বিলে ধানের চারা রোপণ করছিলেন।

আরও পড়ুন  সামাজিক অবক্ষয়ে বাড়ছে নৃশংসতা, উদ্বেগে সমাজ ও পরিবার

নিহত আবুল হাশেমের ছেলে জুনায়েদ জানান, তার বাবা ও অন্যরা জমিতে কাজ করার সময় হঠাৎ পানিতে থাকা একটি বৈদ্যুতিক তারে বিদ্যুৎ প্রবাহিত হয়। এতে আবুল হাশেম ও মো. ইউনুস বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে বিলম্বের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন। তিনি বলেন, ফায়ার সার্ভিস, ভূজপুর থানা ও ফটিকছড়ি থানাকে খবর দেওয়া হলেও দীর্ঘ সময় কেউ ঘটনাস্থলে পৌঁছেনি। পরে স্থানীয় লোকজন দুই কৃষককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন  বিরোধী দলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী

তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনাস্থলটি ফটিকছড়ি থানার আওতাভুক্ত হওয়ায় তাদের পক্ষ থেকে কোনো টিম পাঠানো হয়নি।

অন্যদিকে, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান দাবি করেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, তিনি বিষয়টি জেনে বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানাবেন।

আরও পড়ুন  এনআইডি সংশোধন নতুন নিয়ম, যা জানা জরুরি