ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ফল প্রকাশ, জিপিএ–৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

এসএসসি ফল ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫২ হাজার ৭৮০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। অর্থাৎ, জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন এগিয়ে রয়েছে ছাত্রীরা।

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনেও ফল প্রকাশ করা হয়।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এসব বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এসব বোর্ডে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

ফলাফলের হিসাবে এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিল। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

অর্থাৎ, এক বছরের ব্যবধানে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন। একই সঙ্গে মোট পাসের হারেও দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। এতে এবারের এসএসসি ও সমমানের ফলাফলে শিক্ষার্থীদের সাফল্যের চিত্রে বড় পরিবর্তন এসেছে।

জিপিএ–৫ পাওয়ার দিক থেকে এবারও ছাত্রীদের সাফল্য চোখে পড়ার মতো। মোট জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। বিপরীতে ছাত্রদের মধ্যে জিপিএ–৫ পেয়েছে ৫২ হাজার ৭৮০ জন।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘ আড়াই মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার সকালে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফলাফল দেখতে পারছেন।

শিক্ষার্থীরা মোবাইল ফোনের খুদে বার্তা, অনলাইন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারছেন। ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে ফলাফল নিয়ে আলোচনা। বিশেষ করে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তৈরি হয়েছে আনন্দের পরিবেশ।

জনপ্রিয় সংবাদ

এসএসসি ফল প্রকাশ, জিপিএ–৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

Update Time : ০১:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫২ হাজার ৭৮০ জন ছাত্র এবং ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। অর্থাৎ, জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন এগিয়ে রয়েছে ছাত্রীরা।

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনেও ফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীরা

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এসব বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এসব বোর্ডে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে।

ফলাফলের হিসাবে এবার জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিল। এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

আরও পড়ুন  বন্দর রক্ষা নিয়ে নতুন ঘোষণা, ১৫ আগস্ট নাগরিক কনভেনশন

অর্থাৎ, এক বছরের ব্যবধানে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন। একই সঙ্গে মোট পাসের হারেও দেখা গেছে নিম্নমুখী প্রবণতা। এতে এবারের এসএসসি ও সমমানের ফলাফলে শিক্ষার্থীদের সাফল্যের চিত্রে বড় পরিবর্তন এসেছে।

জিপিএ–৫ পাওয়ার দিক থেকে এবারও ছাত্রীদের সাফল্য চোখে পড়ার মতো। মোট জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী। বিপরীতে ছাত্রদের মধ্যে জিপিএ–৫ পেয়েছে ৫২ হাজার ৭৮০ জন।

আরও পড়ুন  চট্টগ্রাম পেল নতুন থানা, নিকারের বৈঠকে বড় সিদ্ধান্ত