ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ফল প্রকাশ, জিপিএ–৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী Logo চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় পতন, পাসের হার ৫৯.৪৮ শতাংশ Logo ভক্তদের চমকে দিয়ে বিরতির ঘোষণা ক্যাটসআই তারকা সোফিয়ার Logo ছেলের জন্মের খবর শুনে যেন আরও সাহসী হয়ে উঠেছিলেন অমিতাভ বচ্চন! Logo বার্সা ছাড়তে চান তোরেস, পিএসজিতে যাওয়ার জোর গুঞ্জন Logo ইরানে অর্থনৈতিক চাপ বাড়াবেন ট্রাম্প, বড় ইঙ্গিত Logo স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের নতুন দায়িত্ব, প্রজ্ঞাপন জারি Logo ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, কখন নামবে বৃষ্টি? Logo প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতীয় হাইকমিশনারেরসঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ আজ Logo সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, হৃদয়বিদারক ঘটনা

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় পতন, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় পতন, পাসের হার ৫৯.৪৮%

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এক বছরের ব্যবধানে বোর্ডে পাসের হার কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ ও ২০২৬ সালের ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ।

ছাত্রদের পাসের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে ছাত্রদের পাসের হার ছিল ৭১ দশমিক ৯৩ শতাংশ, যা ২০২৬ সালে কমে হয়েছে ৫৮ দশমিক ৭৬ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬০ দশমিক ০৩ শতাংশে।

বিভাগভিত্তিক ফলাফলেও দেখা গেছে বড় ধরনের অবনতি। বিজ্ঞান বিভাগে ২০২৫ সালে পাসের হার ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ২০২৬ সালে তা কমে হয়েছে ৮৪ দশমিক ৪১ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫৫ দশমিক ০২ শতাংশ থেকে কমে ৩৮ দশমিক ৭৯ শতাংশে নেমেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩ দশমিক ৫৪ শতাংশ থেকে কমে পাসের হার হয়েছে ৬০ দশমিক ১২ শতাংশ।

চট্টগ্রাম মহানগরেও পাসের হার কমেছে। ২০২৫ সালে মহানগরে পাসের হার ছিল ৮১ দশমিক ০৩ শতাংশ। এবার তা কমে হয়েছে ৭৪ দশমিক ৩৩ শতাংশ।

মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ থেকে কমে হয়েছে ৫৭ দশমিক ১৩ শতাংশ। মহানগরসহ পুরো চট্টগ্রাম জেলার পাসের হার ৭৪ দশমিক ৯০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৩ শতাংশে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলাতেও ফলাফলে অবনতি হয়েছে। কক্সবাজারে পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ থেকে কমে ৫৭ দশমিক ০৯ শতাংশ হয়েছে। রাঙামাটিতে ৫৬ দশমিক ৫৫ শতাংশ থেকে কমে ৪১ দশমিক ১৭ শতাংশ এবং খাগড়াছড়িতে ৬০ দশমিক ৭৭ শতাংশ থেকে কমে ৩৪ দশমিক ৯৯ শতাংশ হয়েছে। বান্দরবানে পাসের হার ৬৩ দশমিক ১২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশে।

এদিকে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। ২০২৬ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৮ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ২ হাজার ৪৪৫ জন।

শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩৩টি। ২০২৬ সালে তা কমে হয়েছে ২১টি।

এদিকে পরীক্ষার্থীর সংখ্যাতেও পরিবর্তন এসেছে। ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ৩৮৮ জন। ২০২৬ সালে পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন। অর্থাৎ এক বছরে পরীক্ষার্থী কমেছে ৯ হাজার ৭০৬ জন।

সার্বিক ফলাফলে দেখা যাচ্ছে, পরীক্ষার্থীর সংখ্যা কমার পাশাপাশি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় উল্লেখযোগ্য পতন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এসএসসি ফল প্রকাশ, জিপিএ–৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফলে বড় পতন, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

Update Time : ১২:০৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে। এক বছরের ব্যবধানে বোর্ডে পাসের হার কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ ও ২০২৬ সালের ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশে। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২ দশমিক ৫৯ শতাংশ।

ছাত্রদের পাসের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৫ সালে ছাত্রদের পাসের হার ছিল ৭১ দশমিক ৯৩ শতাংশ, যা ২০২৬ সালে কমে হয়েছে ৫৮ দশমিক ৭৬ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬০ দশমিক ০৩ শতাংশে।

আরও পড়ুন  এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ, অপেক্ষার প্রহর গুনছে শিক্ষার্থীরা

বিভাগভিত্তিক ফলাফলেও দেখা গেছে বড় ধরনের অবনতি। বিজ্ঞান বিভাগে ২০২৫ সালে পাসের হার ছিল ৯২ দশমিক ৫৭ শতাংশ। ২০২৬ সালে তা কমে হয়েছে ৮৪ দশমিক ৪১ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫৫ দশমিক ০২ শতাংশ থেকে কমে ৩৮ দশমিক ৭৯ শতাংশে নেমেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩ দশমিক ৫৪ শতাংশ থেকে কমে পাসের হার হয়েছে ৬০ দশমিক ১২ শতাংশ।

চট্টগ্রাম মহানগরেও পাসের হার কমেছে। ২০২৫ সালে মহানগরে পাসের হার ছিল ৮১ দশমিক ০৩ শতাংশ। এবার তা কমে হয়েছে ৭৪ দশমিক ৩৩ শতাংশ।

মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ থেকে কমে হয়েছে ৫৭ দশমিক ১৩ শতাংশ। মহানগরসহ পুরো চট্টগ্রাম জেলার পাসের হার ৭৪ দশমিক ৯০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৩ শতাংশে।

আরও পড়ুন  ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কাল, থাকছে যত আয়োজন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলাতেও ফলাফলে অবনতি হয়েছে। কক্সবাজারে পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ থেকে কমে ৫৭ দশমিক ০৯ শতাংশ হয়েছে। রাঙামাটিতে ৫৬ দশমিক ৫৫ শতাংশ থেকে কমে ৪১ দশমিক ১৭ শতাংশ এবং খাগড়াছড়িতে ৬০ দশমিক ৭৭ শতাংশ থেকে কমে ৩৪ দশমিক ৯৯ শতাংশ হয়েছে। বান্দরবানে পাসের হার ৬৩ দশমিক ১২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশে।

এদিকে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন। ২০২৬ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৯৮ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে ২ হাজার ৪৪৫ জন।

আরও পড়ুন  চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন স্কুলে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়