ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেধার লড়াইয়ে ১৮০ জনের জয়, শেষ হলো গণিত-বিজ্ঞান অলিম্পিয়াড

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১০:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৫০৫

চার শহরে অনুষ্ঠিত বিডিএমএসও ২০২৬-এর পর্বে বিজয়ী ১৮০ শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শুধু তথ্য মুখস্থ নয়, সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬-এর আয়োজকেরা। শনিবার ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অলিম্পিয়াডের ঢাকা পর্ব। একই সময়ে চট্টগ্রাম, রংপুর ও সিলেটেও আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। চার শহরে মোট ৭৫৮ জন প্রতিযোগীর মধ্যে ১৮০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়। আয়োজকেরা বলেন, এআইয়ের সময়ে তথ্য জানা সহজ হলেও কোনো সমস্যার সমাধান বের করার সক্ষমতাই শিক্ষার্থীদের এগিয়ে রাখবে। তাই ছোটবেলা থেকেই যুক্তিবোধ, সৃজনশীল চিন্তা ও মানবিক মূল্যবোধের চর্চা প্রয়োজন।

চারটি শহরে আলাদাভাবে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার পর্ব। ঢাকায় ৫৫২ জনের মধ্যে ১২৮ জন, চট্টগ্রামে ১১৫ জনের মধ্যে ২৭ জন, রংপুরে ৪৭ জনের মধ্যে ১৩ জন এবং সিলেটে ৪৪ জনের মধ্যে ১২ জন বিজয়ী হয়েছে। চট্টগ্রামের চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল এবং সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে সংশ্লিষ্ট পর্বগুলো অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ছিল অলিম্পিয়াড ও কুইজ—দুই ধরনের আয়োজন। অলিম্পিয়াডে শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান—দুটি বিষয়েই অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। সকাল ৯টায় শুরু হয় মূল পরীক্ষা। ঢাকার পর্বে পরীক্ষা শেষে শিশুদের জন্য আয়োজন করা হয় সুমোবট ফাইট, বিজ্ঞান প্রদর্শনী, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

চার শহরের প্রতিযোগীদের মধ্যে গণিত ও বিজ্ঞান মিলিয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলি ওমর। গণিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে একই বিদ্যালয়ের অরিজিৎ সাহা। বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান। আর কুইজে সর্বোচ্চ নম্বর পেয়েছে এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আরহাম উল্ল্যাহ।

ঢাকা পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, টার্স ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী শফিক বারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা এবং এসপিএসবি ও বিডিওএসএনের সভাপতি মুনির হাসান।

অলিম্পিয়াডের পরবর্তী ধাপও ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। বিজয়ীদের নিয়ে ১১ থেকে ২০ আগস্ট অনলাইনে জাতীয় ক্যাম্প অনুষ্ঠিত হবে। এরপর গণিতের দল নির্বাচনী পরীক্ষা ২১ আগস্ট এবং বিজ্ঞানের পরীক্ষা ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। এসব ধাপের ফলের ভিত্তিতে আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে (আইএমএসও) অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে।

আগামী ২ থেকে ৭ অক্টোবর ২০২৬ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত হবে ২৩তম আইএমএসও। বিডিএমএসও ২০২৬ যৌথভাবে আয়োজন করছে সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স বাংলাদেশ (এসপিএসবি), বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ম্যাসল্যাব। আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার পুষ্টি। সহযোগী হিসেবে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টিবিএস গ্র্যাজুয়েটস, বিজ্ঞানচিন্তা, কিশোর আলোসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

জনপ্রিয় সংবাদ

মেধার লড়াইয়ে ১৮০ জনের জয়, শেষ হলো গণিত-বিজ্ঞান অলিম্পিয়াড

Update Time : ১০:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শুধু তথ্য মুখস্থ নয়, সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও) ২০২৬-এর আয়োজকেরা। শনিবার ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অলিম্পিয়াডের ঢাকা পর্ব। একই সময়ে চট্টগ্রাম, রংপুর ও সিলেটেও আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। চার শহরে মোট ৭৫৮ জন প্রতিযোগীর মধ্যে ১৮০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়। আয়োজকেরা বলেন, এআইয়ের সময়ে তথ্য জানা সহজ হলেও কোনো সমস্যার সমাধান বের করার সক্ষমতাই শিক্ষার্থীদের এগিয়ে রাখবে। তাই ছোটবেলা থেকেই যুক্তিবোধ, সৃজনশীল চিন্তা ও মানবিক মূল্যবোধের চর্চা প্রয়োজন।

আরও পড়ুন  ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি)’ এর নতুন কমিটি ঘোষণা, - নারী নেতৃত্বে ডিইসি।

চারটি শহরে আলাদাভাবে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার পর্ব। ঢাকায় ৫৫২ জনের মধ্যে ১২৮ জন, চট্টগ্রামে ১১৫ জনের মধ্যে ২৭ জন, রংপুরে ৪৭ জনের মধ্যে ১৩ জন এবং সিলেটে ৪৪ জনের মধ্যে ১২ জন বিজয়ী হয়েছে। চট্টগ্রামের চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল এবং সিলেটের মুহিবুর রহমান একাডেমিতে সংশ্লিষ্ট পর্বগুলো অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ছিল অলিম্পিয়াড ও কুইজ—দুই ধরনের আয়োজন। অলিম্পিয়াডে শিক্ষার্থীরা গণিত ও বিজ্ঞান—দুটি বিষয়েই অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। সকাল ৯টায় শুরু হয় মূল পরীক্ষা। ঢাকার পর্বে পরীক্ষা শেষে শিশুদের জন্য আয়োজন করা হয় সুমোবট ফাইট, বিজ্ঞান প্রদর্শনী, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন  সেরাকণ্ঠের মুগ্ধ এবার নির্বাহী ম্যাজিস্ট্রেট, চমকে দিলেন সবাইকে

চার শহরের প্রতিযোগীদের মধ্যে গণিত ও বিজ্ঞান মিলিয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আলি ওমর। গণিতে সর্বোচ্চ নম্বর পেয়েছে একই বিদ্যালয়ের অরিজিৎ সাহা। বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর অর্জন করেছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান। আর কুইজে সর্বোচ্চ নম্বর পেয়েছে এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আরহাম উল্ল্যাহ।

ঢাকা পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা, টার্স ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী শফিক বারি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা এবং এসপিএসবি ও বিডিওএসএনের সভাপতি মুনির হাসান।

আরও পড়ুন  শিক্ষার্থীদের সড়ক অবরোধ: সায়েন্স ল্যাব ও উত্তরায় নতুন কর্মসূচির ঘোষণা