ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর: প্রকাশ হলো ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৫০২

১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন। ছবি: সংগৃহীত

ঢাবি ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর ২০২৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

৫টি ইউনিটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা

২০২৬–২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এগুলো হলো—

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
  • বিজ্ঞান ইউনিট
  • ব্যবসায় শিক্ষা ইউনিট
  • চারুকলা ইউনিট
  • আইবিএ ইউনিট

ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখগুলো হলো—

  • আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
  • বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
  • চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর ২০২৬ (শনিবার)

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

কোথায় হবে ভর্তি পরীক্ষা?

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্র হিসেবে থাকবে—

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

নম্বর বণ্টন যেভাবে

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

  • ভর্তি পরীক্ষা: ১০০ নম্বর
  • এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ফলাফল: ২০ নম্বর

ইউনিটভিত্তিক নম্বর বণ্টন—

  • কলা, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬০ নম্বর এমসিকিউ + ৪০ নম্বর লিখিত
  • চারুকলা ইউনিট: ৪০ নম্বর এমসিকিউ + ৬০ নম্বর অঙ্কন
  • আইবিএ ইউনিট: ৭০ নম্বর এমসিকিউ + ৩০ নম্বর বর্ণনামূলক

পরীক্ষার সময়ও ইউনিটভেদে নির্ধারণ করা হয়েছে। সাধারণ ইউনিটগুলোতে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে, চারুকলায় এমসিকিউ ৩০ মিনিট ও অঙ্কন ৬০ মিনিট, আর আইবিএতে এমসিকিউ ৯০ মিনিট ও লিখিত ৩০ মিনিট সময় থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, যোগ্যতা এবং অন্যান্য তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ঢাবি ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর: প্রকাশ হলো ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি

Update Time : ১১:৪৪:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

ঢাবি ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ১১ নভেম্বর ২০২৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

৫টি ইউনিটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা

২০২৬–২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এগুলো হলো—

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
  • বিজ্ঞান ইউনিট
  • ব্যবসায় শিক্ষা ইউনিট
  • চারুকলা ইউনিট
  • আইবিএ ইউনিট
আরও পড়ুন  চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার তারিখগুলো হলো—

  • আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
  • বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর ২০২৬ (শনিবার)
  • চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর ২০২৬ (মঙ্গলবার)
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর ২০২৬ (শনিবার)

আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

আরও পড়ুন  প্রশ্নপত্র ফাঁস রোধে ৫ বছরের কারাদণ্ড | নতুন আইন পাস

কোথায় হবে ভর্তি পরীক্ষা?

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্র হিসেবে থাকবে—

  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়
  • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

নম্বর বণ্টন যেভাবে

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

  • ভর্তি পরীক্ষা: ১০০ নম্বর
  • এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান ফলাফল: ২০ নম্বর

ইউনিটভিত্তিক নম্বর বণ্টন—

  • কলা, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬০ নম্বর এমসিকিউ + ৪০ নম্বর লিখিত
  • চারুকলা ইউনিট: ৪০ নম্বর এমসিকিউ + ৬০ নম্বর অঙ্কন
  • আইবিএ ইউনিট: ৭০ নম্বর এমসিকিউ + ৩০ নম্বর বর্ণনামূলক
আরও পড়ুন  ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত | শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগ ঘোষণা