ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ শুরু

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫২৮

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ২৩তম ইন্টার্নশিপের উদ্বোধন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ২৩তম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিভিএম-৬০ ব্যাচের ১৭৯ জন শিক্ষার্থী এবারের ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব।

ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জন দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছেন। মালয়েশিয়ায় ১৬ জন, থাইল্যান্ডে ১২ জন, জাপানে চারজন এবং নেপালে তিনজন শিক্ষার্থী ইন্টার্নশিপ করছেন।

অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বিদেশে ইন্টার্নশিপে গিয়ে শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ শেখা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রাখার আহ্বান জানান।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, যোগাযোগ ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা, শিল্প ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সময়টুকু কাজে লাগিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান। কৃষক ও খামারিদের সেবায় অর্জিত জ্ঞান প্রয়োগ করে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বাকৃবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্নশিপ শুরু

Update Time : ০৭:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ২৩তম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিভিএম-৬০ ব্যাচের ১৭৯ জন শিক্ষার্থী এবারের ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব।

আরও পড়ুন  ঢাবি বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ: বিশ্বকাপ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জন দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিচ্ছেন। মালয়েশিয়ায় ১৬ জন, থাইল্যান্ডে ১২ জন, জাপানে চারজন এবং নেপালে তিনজন শিক্ষার্থী ইন্টার্নশিপ করছেন।

অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, বিদেশে ইন্টার্নশিপে গিয়ে শিক্ষার্থীদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ শেখা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুন  প্রযুক্তি উদ্ভাবনে আলোচনায় ববি শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিশেষ স্বীকৃতি

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা, যোগাযোগ ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা, শিল্প ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সময়টুকু কাজে লাগিয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান। কৃষক ও খামারিদের সেবায় অর্জিত জ্ঞান প্রয়োগ করে নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন  ঢাবির আইবিএতে এক্সিকিউটিভ এমবিএর ৪৪তম ব্যাচের ওরিয়েন্টেশন