ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আপন পর নাটকে তৌসিফের বড় চমক, রিফাতের গল্পে আবেগ

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৫

আপন পর নাটকে তৌসিফ মাহবুব ও সাদনিমা বিনতে নোমান। ছবি: সংগৃহীত

মায়ের ভালোবাসা পেতে একজন সন্তান কতটা ত্যাগ করতে পারেন? শৈশবের অপূর্ণতা কীভাবে বদলে দিতে পারে একটি মানুষের জীবন? এমনই আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে আপন পর নাটক। এতে রিফাত চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তৌসিফ মাহবুব।

নাটকের গল্পে রিফাত ছোটবেলা থেকেই মায়ের স্নেহবঞ্চিত হয়ে বেড়ে ওঠে। সৎমায়ের কাছ থেকে আপন সন্তানের মতো ভালোবাসা ও আদর পাওয়ার আকাঙ্ক্ষা তার মনে ধীরে ধীরে গভীর হতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সেই অপূর্ণতা তার জীবনে তৈরি করে নানা মানসিক টানাপড়েন।

একপর্যায়ে মায়ের একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে বড় ধরনের ত্যাগের সিদ্ধান্ত নেয় রিফাত। নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়কে পাশে রেখে তার নেওয়া সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে ফুটে ওঠে মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। পাশাপাশি উঠে আসে পরিবার, সম্পর্ক ও বাস্তব জীবনের নানা কঠিন দিক।

আপন পর নাটকে রিফাতের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ। দীর্ঘ সময় পর তাকে নতুন নাটকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা। রিফাতের সঙ্গে মায়ের সম্পর্ক এবং গল্পের আবেগঘন মুহূর্তগুলো নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে আপন পর নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে প্রথমবার তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন সাদনিমা বিনতে নোমান। নতুন এই জুটির অভিনয় নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নাটকটিতে যুক্ত হয়েছে ‘আদরে আস্তিন’ গানটি। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ। পারিবারিক সম্পর্ক, মায়ের প্রতি সন্তানের টান এবং আত্মত্যাগের গল্পে আপন পর নাটকটি দর্শকদের আবেগের জায়গায় নাড়া দিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

আপন পর নাটকে তৌসিফের বড় চমক, রিফাতের গল্পে আবেগ

Update Time : ০৮:১৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মায়ের ভালোবাসা পেতে একজন সন্তান কতটা ত্যাগ করতে পারেন? শৈশবের অপূর্ণতা কীভাবে বদলে দিতে পারে একটি মানুষের জীবন? এমনই আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে আপন পর নাটক। এতে রিফাত চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তৌসিফ মাহবুব।

নাটকের গল্পে রিফাত ছোটবেলা থেকেই মায়ের স্নেহবঞ্চিত হয়ে বেড়ে ওঠে। সৎমায়ের কাছ থেকে আপন সন্তানের মতো ভালোবাসা ও আদর পাওয়ার আকাঙ্ক্ষা তার মনে ধীরে ধীরে গভীর হতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সেই অপূর্ণতা তার জীবনে তৈরি করে নানা মানসিক টানাপড়েন।

আরও পড়ুন  কাজল আরেফিন অমি অসুস্থ, কথা বলতে পারছেন না নির্মাতা

একপর্যায়ে মায়ের একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে বড় ধরনের ত্যাগের সিদ্ধান্ত নেয় রিফাত। নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়কে পাশে রেখে তার নেওয়া সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে ফুটে ওঠে মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। পাশাপাশি উঠে আসে পরিবার, সম্পর্ক ও বাস্তব জীবনের নানা কঠিন দিক।

আপন পর নাটকে রিফাতের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ। দীর্ঘ সময় পর তাকে নতুন নাটকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা। রিফাতের সঙ্গে মায়ের সম্পর্ক এবং গল্পের আবেগঘন মুহূর্তগুলো নাটকটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

আরও পড়ুন  কানের প্রচারণায় দেখা গেল না ঐশ্বরিয়াকে, ভক্তদের মাঝে শুরু আলোচনা

মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে আপন পর নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে প্রথমবার তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন সাদনিমা বিনতে নোমান। নতুন এই জুটির অভিনয় নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নাটকটিতে যুক্ত হয়েছে ‘আদরে আস্তিন’ গানটি। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ। পারিবারিক সম্পর্ক, মায়ের প্রতি সন্তানের টান এবং আত্মত্যাগের গল্পে আপন পর নাটকটি দর্শকদের আবেগের জায়গায় নাড়া দিচ্ছে।

আরও পড়ুন  সাদুর বউ চরিত্রে তুষির রূপান্তর, ‘রইদে’র পেছনের অজানা গল্প