ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, অবৈধ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা Logo জামিন পেয়ে তানজিন তিশার হুঁশিয়ারি, ‘অনেক কিছুই আমার কাছে আছে’ Logo পুরুষ নির্যাতন দমন আইন কি প্রয়োজন? আইনি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, বিএনপির মহাসচিব কে হচ্ছেন? Logo হাসান মাহমুদের অবিশ্বাস্য কীর্তি, অস্ট্রেলিয়ায় গড়লেন ইতিহাস Logo সুপার কাপ জিতে এনরিকে গড়লেন অনন্য ইতিহাস Logo রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা Logo হাসপাতালে শ্বেতা তিওয়ারি,ডেঙ্গু আক্রান্ত অভিনেত্রীর সর্বশেষ অবস্থা Logo ঢাকায় ২,৫০০ কোটি টাকার প্রকল্পে আসছে ৪০০ ইলেকট্রিক বাস

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, অবৈধ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় শাহজালাল বেকারিকে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় শাহজালাল বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারির প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে ময়লা হিসেবে বিনষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লাইসেন্স না নেয়া পর্যন্ত বেকারি বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে মোঃ কাইছার নামে আরেক দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চন্দনাইশ পৌরসদর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, নোংরা পরিবেশে রুটি, কেকসহ নানা খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ওই বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বেকারির আনুমানিক ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে ময়লা হিসেবে বিনষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লাইসেন্স না নেয়া পর্যন্ত বেকারি বন্ধ ঘোষণা করা হয়।

বাকি অবৈধ বেকারিগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।

জনপ্রিয় সংবাদ

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, অবৈধ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, অবৈধ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৩:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় শাহজালাল বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারির প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে ময়লা হিসেবে বিনষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লাইসেন্স না নেয়া পর্যন্ত বেকারি বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে মোঃ কাইছার নামে আরেক দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন  নেত্রকোনায় ৬ ড্রাম জ্বালানি তেল জব্দ: যুবককে ১০ দিনের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চন্দনাইশ পৌরসদর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, নোংরা পরিবেশে রুটি, কেকসহ নানা খাবার তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ওই বেকারির তৈরি পণ্যের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বেকারির আনুমানিক ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে ময়লা হিসেবে বিনষ্ট করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লাইসেন্স না নেয়া পর্যন্ত বেকারি বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন  দোহারে ডাকাতদলের সক্রিয় সদস্য গ্রেপ্তার