ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

নেত্রকোনায় ৬ ড্রাম জ্বালানি তেল জব্দ: যুবককে ১০ দিনের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

অবৈধভাবে তেল পরিবহনের দায়ে নেত্রকোনায় প্রশাসনের অভিযান।

নেত্রকোনা: নেত্রকোনায় অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের দায়ে ৬ ড্রাম তেল জব্দসহ এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এর আগে, তেলভর্তি ড্রামগুলো একটি পিকআপ ভ্যানে করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিয়ে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে আটক করা হয়। আটক ব্যক্তির নাম বকুল, তবে অভিযানের সময় পিকআপ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত ড্রামগুলোর মধ্যে ৫টিতে ডিজেল (৮০০ লিটার) এবং ১টিতে পেট্রোল (২০০ লিটার) পাওয়া যায়। দণ্ডপ্রাপ্ত বকুল দাবি করেন, তিনি শহরের মোনাকো ফিলিং স্টেশন থেকে প্রায় এক লাখ টাকার তেল কিনে ধর্মপাশায় নিয়ে যাচ্ছিলেন। তবে পরিবহনের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ জানান, জ্বালানি তেল পরিবহনের বৈধ প্রমাণপত্র না থাকায় অভিযুক্তকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত তেল সরকারি নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

নেত্রকোনায় ৬ ড্রাম জ্বালানি তেল জব্দ: যুবককে ১০ দিনের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

Update Time : ০৩:০০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

নেত্রকোনা: নেত্রকোনায় অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের দায়ে ৬ ড্রাম তেল জব্দসহ এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ। এর আগে, তেলভর্তি ড্রামগুলো একটি পিকআপ ভ্যানে করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিয়ে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে আটক করা হয়। আটক ব্যক্তির নাম বকুল, তবে অভিযানের সময় পিকআপ চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুন  কৃষকের ছদ্মবেশে মাঠে কাজ করছিলেন, ৮ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত ড্রামগুলোর মধ্যে ৫টিতে ডিজেল (৮০০ লিটার) এবং ১টিতে পেট্রোল (২০০ লিটার) পাওয়া যায়। দণ্ডপ্রাপ্ত বকুল দাবি করেন, তিনি শহরের মোনাকো ফিলিং স্টেশন থেকে প্রায় এক লাখ টাকার তেল কিনে ধর্মপাশায় নিয়ে যাচ্ছিলেন। তবে পরিবহনের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ জানান, জ্বালানি তেল পরিবহনের বৈধ প্রমাণপত্র না থাকায় অভিযুক্তকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত তেল সরকারি নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ভুয়া রিপোর্ট-দালাল চক্রের অভিযোগে বন্ধ দুই ডায়াগনস্টিক সেন্টার