ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা Logo গ্যাস-বিদ্যুৎ সংকট: চুরি-লুটপাট বন্ধে সময় লাগার কথা নয় Logo শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড় Logo গুনাহ ও ঋণের দোয়া: পাপ ও ঋণ থেকে বাঁচার গুরুত্বপূর্ণ আমল Logo ওবায়দুল কাদেরের রায়: আগামী সপ্তাহেই আসতে পারে সিদ্ধান্ত Logo প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা Logo চেলসি খেলোয়াড় বিক্রি: বিশ্বরেকর্ড গড়ল ইংলিশ ক্লাবটি Logo দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে বলে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান Logo সংসদে ১০ স্থায়ী কমিটি, দায়িত্ব পেলেন যারা Logo নেপাল-তিব্বতে বন্যা: প্রাণহানি ছাড়াল হাজার

শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড়

  • ডেস্ক নিউজ
  • Update Time : ০২:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০৯

দুবাই ফেরত ফ্লাইটের সিটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৮০টি সোনার বার। উদ্ধার করা সোনার মোট ওজন ৯.৩৩ কেজি। ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। দুবাই থেকে আসা একটি ফ্লাইটে বিশেষ তল্লাশি চালিয়ে ৮০টি সোনার বার জব্দ করা হয়। উদ্ধার করা সোনার মোট ওজন ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের হিসাবে এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালানো হয়। পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

এনবিআর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন, দুবাই থেকে আসা ‘FZ523’ নম্বরের একটি ফ্লাইটে বড় ধরনের সোনার চালান রয়েছে। তথ্য পাওয়ার পর বিমানবন্দরে দায়িত্ব পালনরত কাস্টমস কর্মকর্তারা ফ্লাইটটিতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন।

রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কাস্টমসের একটি দল উড়োজাহাজটিতে পৌঁছায়। তখন সব যাত্রী নেমে যাওয়ায় বিমানটি ফাঁকা ছিল। এরপর রাত ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশি শুরু করা হয়।

তল্লাশির একপর্যায়ে বিমানের ১৯এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পান কর্মকর্তারা। সন্দেহজনক বস্তুগুলো উদ্ধার করে বিমানবন্দরের কাস্টমস হলে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেটগুলো খুললে একে একে ৮০টি সোনার বার পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা সোনার কোনো দাবিদার পাওয়া যায়নি। তাদের ধারণা, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে সোনাগুলো বিমানের সিটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। বিমানবন্দরের তাৎক্ষণিক তৎপরতার কারণে চালানটি বাইরে পাচার হওয়ার আগেই জব্দ করা সম্ভব হয়েছে।

উদ্ধার করা মূল্যবান সোনার চালানটি নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের কাস্টমসের সংরক্ষিত ভল্টে রাখা হয়েছে। আইন অনুযায়ী স্থায়ী আদেশ অনুসরণ করে সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার সোনা উদ্ধার, তোলপাড়

Update Time : ০২:০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। দুবাই থেকে আসা একটি ফ্লাইটে বিশেষ তল্লাশি চালিয়ে ৮০টি সোনার বার জব্দ করা হয়। উদ্ধার করা সোনার মোট ওজন ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের হিসাবে এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযান চালানো হয়। পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন  কক্সবাজার সফরে তারেক রহমান: উন্নয়ন কর্মসূচির ঘোষণা

এনবিআর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন, দুবাই থেকে আসা ‘FZ523’ নম্বরের একটি ফ্লাইটে বড় ধরনের সোনার চালান রয়েছে। তথ্য পাওয়ার পর বিমানবন্দরে দায়িত্ব পালনরত কাস্টমস কর্মকর্তারা ফ্লাইটটিতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন।

রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কাস্টমসের একটি দল উড়োজাহাজটিতে পৌঁছায়। তখন সব যাত্রী নেমে যাওয়ায় বিমানটি ফাঁকা ছিল। এরপর রাত ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশি শুরু করা হয়।

আরও পড়ুন  সামিটের এলএনজি বন্ধ, বাড়ছে গ্যাস-বিদ্যুৎ সংকটের শঙ্কা

তল্লাশির একপর্যায়ে বিমানের ১৯এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো কয়েকটি বস্তু দেখতে পান কর্মকর্তারা। সন্দেহজনক বস্তুগুলো উদ্ধার করে বিমানবন্দরের কাস্টমস হলে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে প্যাকেটগুলো খুললে একে একে ৮০টি সোনার বার পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা সোনার কোনো দাবিদার পাওয়া যায়নি। তাদের ধারণা, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে সোনাগুলো বিমানের সিটের নিচে লুকিয়ে রাখা হয়েছিল। বিমানবন্দরের তাৎক্ষণিক তৎপরতার কারণে চালানটি বাইরে পাচার হওয়ার আগেই জব্দ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন  যাত্রী নামানোর নিয়মে দৌলতদিয়ায় রক্ষা পেল প্রাণ